বাংলাদেশে আটকে পড়া প্রোটিয়ারা ‘ফলস পজিটিভ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনা পরিস্থিতি অনুকূলে আসলে বাংলাদেশ সফরে আসে সাউথ আফ্রিকা ইমার্জিং নারী দল। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করে প্রোটিয়ারা। সিরিজের ৪ ম্যাচ শেষ হতে হতেই বাংলাদেশে হুহু করে বারতে থসকে করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সারাদেশে লকডাউন ঘষনা করে। বিশ্বের সাথে সকল প্রকার যোগাযোগ স্থগিত করার ঘোষনা আসলে সিরিজ অসম্পূর্ণ রেখেই দেশে ফিরতে হয় সাউথ আফ্রিকা নারী দলকে। দেশে ফেরার আগে করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন দলের পাঁচ সদস্য।

প্রোটিয়া তরুণীদের বহরে পাঁচ সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবরে রীতিমত হইচই পড়ে গিয়েছিল। দুই দেশের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে বলে পঞ্চম ও শেষ ওয়ানডে না খেলেই দেশে ফিরে যায় সফরকারী দল। কিন্তু করোনা আক্রান্ত পাঁচজনকে বাংলাদেশে আইসোলেশনে থেকে যেতে হয়।পাঁচ প্রোটিয়া সদস্য হলেন- সিনালা জাফতা, লিচ জোনস, নবুলুমকো বানেটি, রবিন সিয়ার্ল ও টিম ম্যানেজার মার্সিয়া লেতসওলো।

অথচ পরে জানা গেল, তারা পাঁচজন ছিলেন ‘ফলস পজিটিভ’। অর্থাৎ করোনা আক্রান্ত না হলেও তাদের নমুনায় করোনার উপস্থিতি দেখিয়েছে পিসিআর টেস্ট, যা মূলত ভুল প্রতিবেদন। গতকাল পুনরায় তাদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ এসেছে।

 

আজ থেকে বাংলাদেশে বন্ধ সব ধরনের বিমান চলাচল। ফলস পজিটিভ জানার পর তড়িঘড়ি করে গতকাল (১৩ এপ্রিল) রাতে পাঁচ প্রোটিয়াকে দেশে ফেরত পাঠানো হয়।

উল্লেখ্য ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচে জিতে ৪-০ লিড নেয় বাংলাদেশ ইমার্জিং নারী দল। ৫ম এবং শেষ ম্যাচের আগেই দেশে ফিরতে হলো সাউথ আফ্রিকা নারী দলকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »