নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি কতৃক প্রদত্ত (প্লেয়ার অফ দ্য মান্থ) গত মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের পেস বোলার ভুবনেশ্বর কুমার। নারীদের ক্রিকেটে গত মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি।
২০২১ সালের জানুয়ারি থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড় এর নাম ঘোষণা করে আসছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল( আইসিসি) প্রথম মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন রিশাব পান্ত। ফেব্রুয়ারিতে নির্বাচিত ছিলেন রবিচন্দ্র আশ্বিন। গত মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ভুবনেশ্বর।
ছেলেদের ক্রিকেটে মার্চের সেরা খেলোয়াড় এর তালিকায় ছিলেন জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান শন উইলিয়ামস, আফগানিস্তানের তরুন তূর্কি রশিদ খান এবং ভারতীয় পেস বোলার ভুবেনশ্বর কুমার। প্রাক্তন ক্রিকেটার, ব্রডকাস্টারস এবং সাংবাদিকদের নিয়ে ভোটিং অ্যাকাডেমি তৈরি করেছে আইসিসি। তাঁদের ভোটের সঙ্গে ফ্যানদের ভোট মিলিয়ে বেছে নেওয়া হয়েছে সেরা ক্রিকেটারকে। সেখানে এগিয়ে থেকে সেরা নির্বাচিত হন (ভুবি)
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বশেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ বোলিং করেছেন ভুবনেশ্বর। বিশেষ করে নতুন বলে এবং ডেথ ওভারের ভুবির দূর্দান্ত স্পেল ভারতকে সিরিজ জয়ে সহায়তা করেছে। ইংলিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচে ৪.৬৫ ইকোনমিতে তিনি নিয়েছিলেন ৬ উইকেট। আর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৬.৩৮ ইকনোমিতে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
ইনজুরির কারণে গত দেড় বছর ধরে মাঠের বাইরে ছিলেন ভুবনেশ্বর। প্রত্যাবর্তনের সিরিজেই পারফর্ম করে মাস সেরার পুরষ্কার জেতায় দারুণ খুশি ৩১ বছর বয়সী এই পেসার। এজন্য পরিবার, জাতীয় দল সতীর্থ এবং তার ক্রিকেট অনুরাগীদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন আইসিসি ভোটিং অ্যাকাডেমিকেও।
আইসিসিকে ভুবনেশ্বর বলেন, ‘সত্যিই দীর্ঘ বিরতির পর আমি আবারও ভারতের হয়ে খেলতে পেরে আনন্দিত। আমি আমার ফিটনেস এবং দক্ষতায় কাজ করার জন্য সময়কে কাজে লাগিয়েছি এবং আমার দেশের হয়ে উইকেট নিয়ে ফিরে এসতে পেরে আমি দারুণ খুশি। আমি আমার পরিবার এবং বন্ধুবান্ধব থেকে শুরু করে আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। এছাড়াও, আইসিসি ভোটিং একাডেমী এবং সমস্ত ভক্ত যারা আমাকে ভোট দিয়েছেন এবং মার্চ মাসের জন্য আমাকে আইসিসির পুরুষদের খেলোয়াড় বানিয়েছেন তাদেরকেও বিশেষ ধন্যবাদ জানাতে চাই।’
চার ম্যাচ ওয়ানডে সিরিজে ভাবারতের বিপক্ষে দারুণ ব্যাট করেছিলেন দক্ষিন আফ্রিকা নারী দলের খেলোয়াড় লিজেল লি। সেই সিরিজে একটি সেঞ্চুরির সঙ্গে দুটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। যা তাকে নারীদের আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ের এক নম্বরে স্থান করে দেয়। আর এখন জিতলেন মার্চের সেরা নারী ক্রিকেটারের খেতাব।
সেরা খেলোয়াড় এর খেতাব জিতে রোমাঞ্চিত এই নারী ব্যাটার। এ প্রসঙ্গে লি বলেন, ‘আমি এই পুরষ্কার পেয়ে খুশি ও সম্মানিত। এ জাতীয় প্রশংসাগুলি আমাকে আমার খেলার প্রতি আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। আমার সতীর্থদের তাদের সমর্থনের জন্য বিশেষ ধন্যবাদ। তাদের সমর্থন ছাড়া এটা কখনও সম্ভব হত না। তাদের প্রতি আমি কৃতিজ্ঞ।
নিউজক্রিকেট /রাসেল।
