৮ বছর নিষিদ্ধ টাইগারদের সাবেক গুরু!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেটে অনৈতিক কাজ করার অপরাধে বড় ধরণের শাস্তি পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক কিংবদন্তি পেসার হিথ স্ট্রিক। মূলত নিজ দলের তথ্য ফাঁস করার অভিযোগে তাকে ৮ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

দলের তথ্য জুয়াড়িদের কাছে ফাঁস করেছেন বলে অভিযোগ উঠেছে স্ট্রিকের বিরুদ্ধে। সে সময় জিম্বাবুয়ে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি স্ট্রিক আইপিএল, এপিএল, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে ২০১৮ সালে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ এবং জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার সিরিজে তৃতীয় পক্ষের কাছে তিনি তথ্য পাচার করেছেন বলে অভিযোগ।

এরপর এসব অভিযোগ প্রমাণিত হওয়াই স্ট্রিককে ৮ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। স্ট্রিক বড় শাস্তি পেতে যাচ্ছেন, জিম্বাবুয়ের ক্রিকেটে এই আভাস ছিল গেল দুদিন ধরে। অবশেষে আজ ১৪ এপ্রিল বেরিয়ে আসে স্ট্রিকের নাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »