উইকেট’ বদলে হয়ে যাচ্ছে ‘আউট’!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাধারণত একজন ব্যাটসম্যান যখন আউট হয়ে মাঠ ছাড়েন সেটাকে আনুষ্ঠানিক ভাষায় বলা হয় ‘উইকেট’। কিন্তু লোকমুখে এই শব্দটি ‘আউট’ নামেই বেশি পরিচিত। তাই প্রচলিত শব্দটিকে গুরুত্ব দিতেই দ্য হান্ড্রেড টুর্নামেন্ট এবার ‘উইকেট’-এর নাম বদলে ব্যবহার করবে ‘আউট’ শব্দটি।

বর্তমানে প্রচলিত উইকেট শব্দটি ভিন্ন, ভিন্ন ক্ষেত্রে ব্যাবহৃত হয়। যেমন আমরা নরমাল ভাষায় যেটাকে ক্রিজ কিংবা পিচ বলি সেটাকেও ক্রিকেটীয় ভাষয় অনেকেই উইকেট বলে থাকেন। প্রকৃত পক্ষে উইকেট হবে তিনটি দন্ড এবং তার উপরের বস্তু, মানে আমরা যেটাকে( স্টাম্প- বেলস) হিসাবে চিনি। অপরদিকে কোন বোলার যখন একজন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন সেটাকেও আমরা উইকেট নেওয়া বলি। কিন্তু সাধারণ ক্রিকেট ভক্ততের কাছে এটা আউট হিসাবেই বেশ জনপ্রিয়।

ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ১০০ বলের খেলা হলো দ্য হান্ড্রেড। ২০২০ সালে হান্ড্রেড টূর্নামেন্টের আয়োজন করার কথা থাকলেও করোনা মহামারীর জন্য তা হয়ে ওঠে নি। টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছিল। ২০২১ সালে এসে আবার টুর্নামেন্টটি আয়োজনের তোড়জোড় শুরু করে ইংল্যান্ড। আন্তর্জাতিক ব্যস্ততা পাশ কাটিয়ে জুলাই মাসে দ্য হান্ড্রেড আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে। টুর্নামেন্টটি মেয়েদের সংস্করণের খেলা শুরু হবে ২১ জুলাই ও ছেলেদেরটি শুরু হবে ২২ জুলাই।

এই টুর্নামেন্টটিকে সামনে রেখেই ভিন্ন ধারার চিন্তাভাবনা করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রিকেটকে সবার কাছে আরও জনপ্রিয় করে তুলতেই তাদের এই চিন্তাভাবনা বলে জানানো হয়েছে। সেই ধারায় তারা ‘উইকেট’-কে এখন থেকে ‘আউট’ বলেই অভিহিত করবে।

টুর্নামেন্টটির কর্তব্যরত একজন ব্যক্তি বলেন, ‘দ্য হান্ড্রেড পরিকল্পনা করছে সবার কাছেই ক্রিকেটকে আরও জনপ্রিয় ও সহজবোধ্য করে তোলার। গবেষণায় দেখা গিয়েছে এই ক্ষেত্রে ভাষাও অনেক সময় বাধার সৃষ্টি করে। আমরা চাই দ্য হান্ড্রেড সবার কাছে পৌঁছে যাক, ভক্তরা এটি উপভোগ করুক। তাই আমরা এই পরিকল্পনাগুলো করছি, তবে সবকিছু এখনো নিশ্চিত করা হয়নি।’

ইংল্যান্ডের এই টুর্নামেন্টটিতে ক্রিকেটের আনুষ্ঠানিক ভাষার পরিবর্তন আনা হলে ধারাভাষ্যকারদেরও তখন এই নতুন ভাষার সাথে অভ্যস্ত হয়ে ধারা বিবরণী দিতে হবে। দ্য হান্ড্রেড কর্তৃপক্ষ সেই জন্য ধারাভাষ্যকারদের উৎসাহও দিবে।

নিউজক্রিকেট / রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »