বাটলার কেন ওপেনিং করছে না, প্রশ্ন ব্রডের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ আসরের মতো এবারের আসরেও প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিং করছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তবে পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে কোনো রান না করেই ফিরেছেন স্টোকস। আরেক ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার ৪ নম্বরে নেমে মাত্র ২৫ রান করে আউট হয়েছেন।

প্রথম ম্যাচের পর ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড প্রশ্ন তুলেছেন, কেন বাটয়ালারকে ওপেনিংয়ে খেলাচ্ছে না রাজস্থান। এমনকি তাকে উইকেটরক্ষকের ভূমিকাতেও দেখা যাচ্ছে না কেন। স্টোকসকে মিডল অর্ডারে খেলিয়ে বাটলারকে ওপেনিংয়ে খেলালে দলটি লাভবান হবে বলে মনে করেন ব্রড।

তিনি বলেছেন,”জস বাটলার কেন ওপেনিং করছে না বা উইকেটকিপিং করছে না? আমি কি কিছু ভুল বলেছি? সে বিশ্বের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান। সে ইংল্যান্ডের হয়ে এই দায়িত্ব পালন করেছে। ঘরোয়াতে সে কেন এটা করবে না?”

ব্রড এক নন এই ম্যাচে বাটলার ওপেনিং না করায় অবাক হয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও। তিনি টুইটারে লিখেছেন,”জস বাটলার ওপেনিং করছে না। রাজস্থান রয়্যালস তোমরা কি ভাবছো?’ রাজস্থানের ব্যাটিং অর্ডার নিয়ে হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলেও।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »