নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকালের ম্যাচ নিজেদের হাতে থাকা স্বত্বেও শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটসম্যানদের দ্রুত রান তোলার মানসিকতাই বিপদ ডেকে আনে ইয়ন মরগানের দলের। শেষ ১২ বলে ১৯ রান প্রয়োজন হলেও তা নিতে পারেননি আন্দ্রে রাসেল-দীনেশ কার্তিকরা। ১০ রানে হেরে আসরের প্রথম পরাজয়ের স্বাদ পায় শাহরুখের দল। কলকাতার এমন হারের দিনে নায়ক হওয়ার বড় সুযোগ পেয়েও ব্যর্থ সাকিব আল হাসান।
দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন এই অলরাউন্ডার।
কিন্তু দ্রুত রান তোলার মানসিকতায় তিনিও উইকেট
বিলিয়ে আসেন। পাঁচ নম্বরে ব্যাটে নেমেও সুবিধা করতে পারেননি তিনি। কলকাতার ব্যাটসম্যানদের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর হার্শা ভোগলে জানিয়েছেন, এসব উইকেটের মাস্টার সাকিব, ম্যাচ শেষ করে আসা উচিত ছিল তার।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের ম্যাচ পরবর্তী আলোচনায় হার্শা বলেছেন,’‘এসব পিচের মাস্টার সাকিব। প্রায় নিয়মিতই এমন পিচে খেলে থাকে সাকিব। তারই উচিত ছিল নিজ দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া। আমি রাসেলের বিষয়টা না হয় বুঝতে পারছি যে সে এমন ধীরগতির উইকেটে খেলতে পছন্দ করে না। কিন্তু সাকিবের উচিত ছিল ম্যাচশেষ করা। এমন ধীরগতির পিচে খেলেই বড় হয়েছে সাকিব।”
