স্যার রিচার্ড হ্যাডলি পুরষ্কার জিতলেন উইলিয়ামসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

নিউজিল্যান্ড ক্রিকেটে একের পর এক অবদান রাখায় দেশটির অধিনায়ক কেন উইলিয়ামসনকে ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ প্রদান করা হয়েছে। সর্বশেষ ছয় বছরের মধ্যে চতুর্থবারের মতো সম্মানজনক মেডেল জিতলেন এই কিউই অধিনায়ক। এ ছাড়া ভালো খেলার সুবাদে ডেভন কনওয়ে, ফিন এ্যালেন এবং কাইল জেমিসনকেও পুরষ্কৃত করা হয়েছে।

মূলত উইলিয়ামসনের টেস্ট ক্রিকেটে অসাধারণ ব্যাটিংয়ের ফলস্বরূপ এ পুরস্কার জিতেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২৫১ রানের ইনিংস খেলেছিলেন। একই সাথে একটি সেঞ্চুরিও রয়েছে তার। এছাড়া পাকিস্তানের বিপক্ষেও একটি ডাবল সেঞ্চুরি হাকিয়েছিলেন উইলিয়ামসন। ফলে ১৫৯ গড়ে মাত্র ৪ টেস্টে তার রান সংখ্যা ৬৩৯। যা তাকে বর্তমানে টেস্টের এক নম্বর ব্যাটসম্যানে স্থান দিয়েছে। এ ছাড়া চলতি মৌসুমে তার অধীনে ২০ ম্যাচের মধ্যে ‌১৭টি টেস্টেই জিতেছে কিউইরা।

রিচার্ড হেডলি পুরষ্কার ছাড়াও ‘ইন্টারন্যাশনাল টেস্ট প্লেয়ার অফ দ্যা ইয়ার’ এর খেতাবও জিতেছেন উইলিয়ামসন। আর অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের জন্য জিতেছেন ‘রেডপ্যাথ কাপ’ অ্যাওয়ার্ড। এছাড়া ওয়ানডে এবং টি-টোয়েন্টির সেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন কনওয়ে। যিনি পুরো মৌসুম জুড়ে টি-টোয়েন্টিতে ৪৭৩ রান করেছেন। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডেতে সিরিজেও কনওয়ে ছিলেন অপ্রতিরোধ্য। একটি সেঞ্চুরির সঙ্গে তার রান ২২৫।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »