অনুশীলনে ফিরলেন আর্চার, রাজস্থান শিবিরে স্বস্তি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অনুশীলনে ফিরলেন রাজস্থান রয়্যালস এর পেস বোলারের নেতৃত্ব থাকা জোফরা আর্চার। জোফরা ফেরায় স্বস্তি মিলল রাজস্থান শিবিরে।আইপিএল এর ১৪তম আসরের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে তীরে এসে তরী ডুবেছে রাজস্থান রয়্যালস এর। ম্যাচের পরের দিনেই মিলল দারুণ এক সুখবর।

অ্যাকুরিয়ামের মাছের পাত্র পরিষ্কার করতে গিয়ে আর্চারের আঙুলে কাঁচ ঢুকে যায়। সর্বশেষ ভারত সিরিজে অন্য কোনো চোট মনে করে অস্ত্রোপচার করা হয়। এরপর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আঙুলে কাঁচ থাকার বিষয়টি নিশ্চিত করে। সফল অস্ত্রোপচারের পর অবশেষে অনুশীলনে ফিরেছেন ইংল্যান্ড জাতীয় দলপর পেসার জোফরা।

অনুশীলনে ফিরলেও রাজস্থান এর জার্সিতে এখনই আর্চারকে পাওয়া যাচ্ছে না।আপাতত কাউন্টি দল সাসেক্স এবং ইংল্যান্ড দলের মেডিকেল টিমের সাথে কাজ করবেন এই গতি তারকা। তারপর ইসিবি জানিয়ে দেবে ঠিক কবে থেকে রাজস্থানের হয়ে মাঠে নামতে পারবেন আর্চার।

গতকাল রাজস্থানের ক্রিকেট ডিরেক্টর কুমার সাঙ্গাকারা জানিয়েছেন, আর্চারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তারা। শুধু নিজেদের স্বার্থ বিবেচনা না করে ইংলিশ তারকা বোলারের কথাও ভেবে দেখবেন। তবে আইপিএলের শেষ অংশে হলেও আর্চারের সার্ভিস পেতে অপেক্ষায় থাকতে চান শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার।

নিউজক্রিকেট / রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »