চাহারের ম্যাজিকে কলকাতার হার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

রাহুল চাহারের ম্যাজিকেল স্পেলে শ্বাসরুদ্ধকর শেষ ওভারে মুম্বাইর কাছে ১০ রানের পরাজয় সাকিবের কলকাতার। তার দায়িত্বজ্ঞানহীন শটের পর বাকিরা আর টেনে নিতে না পারলে ১০ রানের হার নিয়ে মাঠ ছাড়ে শাহরুখ খানের দল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি মুম্বাই। ডি ককের দ্রুত আউট আর ধীর গতির ব্যাটিংয়ে বেশ বিপাকে পড়ে মুম্বাই। একপ্রান্তে সূর্যকুমারের ৩৬ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহের পথে এগোয় রহিত শর্মার দল। কিন্তু সাকিবের বল ক্যাচ দিয়ে সূর্যকুমার ফেরত গেলে একে একে উইকেট হারাতে থাকে মুম্বাই। রোহিত ৪৩ রান করে ফেরত গেলে বাকিরা আসা যাওয়ার মিছিলে যোগ দেন। আন্দ্রে রাসেলের ডেথ ওভারে করা ২ ওভারে ১৫ রানে ৫ উইকেট নিয়ে একাই গুড়িয়ে দেন মুম্বাইকে। নির্ধারিত ২০ ওভারে ১৫২ রানেই থামে মুম্বাইয়ের ইনিংস।

মুম্বাইর পক্ষে সূর্যকুমার সর্বোচ্চ ৫৬ রান করেন। কলকাতার পক্ষে রাসেল ১৫ রানে ৫টি, কামিন্স ২৪ রানে ২ ও সাকিব ২৩ রানে নেন ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে কলকাতা। ওপেনিং জুটিতেই আসে ৭২ রান। একসময় মনে হচ্ছিলো খুব সহজেই জয় পাবে সাকিবের দল। কিন্তু শুভমান গিল ২৪ বলে ৩৩ রান করে আউট হলে একপ্রান্তে আসা যাওয়ার মিছিলে ছিলেন মরগান-সাকিবরা। নিতিশ রানা একপ্রান্তে ফিফটি করলেও সহজ জয়ের ম্যাচটা কঠিন করে ফেলেন সাকিবরা। মরগান-রানা দ্রুত ফিরলে সাকিবের সামনে বড় সুযোগ ছিলো স্ট্রাইক রোটেট করে ম্যাচ জয়ে অবদান রাখা। কিন্তু তার দায়িত্বজ্ঞানহীন শটে উইকেট হারিয়ে ফেরত যান তিনিও! শেষ পর্যন্ত রাসেল-কার্তিকরা আর ম্যাচ যেতাতে পারেননি।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে কলকাতা। রানা-গিল ছাড়া কেউই পার করতে পারেননি দুই অংকের কোটা। ২৭ রানে রাহুল চাহার চারটি ও ট্রেন্ট বোল্ট নেন দু’টি উইকেট। ১০ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে কেকেআর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »