আইপিএল শেষ বেন স্টোকসের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে না হতেই বড় ধরণের ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। আঙুল ভেঙে পুরো আসর থেকে ছিটকে গিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। আর এ বিষয়টি রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় লং অনে ক্রিস গেইলের ক্যাচ নিতে গিয়ে হাতে আঘাত পান স্টোকস। তখন কোন সমস্যা না থাকায় ফিল্ডিং চালিয়ে যান। এরপর ব্যাটিংয়েও নেমেছিলেন তিনি, কিন্তু কোন ছাড়াই সাজঘরে ফিরেন এই অলরাউন্ডার।

এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, স্টোকসের বিষয়ে ইতোমধ্যে রাজস্থান কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আপাতত এক সপ্তাহ ভারতেই অবস্থান করবেন এই অলরাউন্ডার। এছাড়া আগামী বৃহস্পতিবার স্টোকসের এক্স-রে করানো হবে।

নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ রানে হেরে আসর শুরু করেছে রাজস্থান। এখনও প্লে-অফ ছাড়া ১৩টি ম্যাচ বাকি রাজস্থানের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »