ভারতের ইংল্যান্ড সফর স্থগিত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বছরের গ্রীষ্মে ইংল্যান্ড সফর হওয়ার কথা ছিল ভারত ‘এ’ দলের। কিন্তু সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়াই এই সফরটি স্থগিত করতে রাজি হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। ভাইরাসের সংক্রমণ কমলে তখনই এ সফর আয়োজন করতে চায় দুই বোর্ড।

এই সফরটি স্থগিত হবার খবর নিশ্চিত করেছে ইসিবি। এই সিরিজটি স্থগিত করতে সম্মত হওয়ায় বিসিসিআই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন। ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করে পরে কোন এক সময় এই সফরটি আয়োজন করার ব্যাপারে আশাবাদী বলেও জানিয়েছেন তিনি।

হ্যারিসন বলেন,”ভক্তদের ভেন্যুতে ফিরিয়ে আমরা পুরুষ ও মহিলা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি স্মরণীয় গ্রীষ্ম মৌসুমের অপেক্ষায় রয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটের নিরাপদ সম্ভাব্য পরিবেশ নিশ্চিত করা আমাদের প্রথম অগ্রাধিকার। আমাদের সহযোগী বোর্ডগুলি তা বোঝার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরো বলেন,”আমরা এই গ্রীষ্মের পরে যে কোন তারিখে যখন বিধিনিষেধ কমে যাবে তখন ভারত এ দলকে ইংল্যান্ড সফরে স্বাগত জানানোর প্রত্যাশা করছি। এটি উভয় দেশের খেলোয়াড়দের জন্য উচ্চমানের ক্রিকেট খেলতে এবং আমাদের ইংল্যান্ডের ক্রিকেটারদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি মূল্যবান সুযোগ প্রদান করবে বলে মনে করি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »