স্যামসনের সিদ্ধান্তে ভুল ছিল না: সাঙ্গাকারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সঞ্জু স্যামসনের অধিনায়কত্ব অভিষেক ম্যাচে নায়ক হতে গিয়ে বনে গেলেন খলনায়ক। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় উপহার দিতে গিয়ে ব্যর্থ হওয়ায় সমালোচনাও শুনতে হচ্ছে রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যানকে। তারপরও দলটির ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারাকে পাশে পাচ্ছেন স্যামসন।

গতকাল রাজস্থানের জয়ের জন্য শেষ ২ বলে প্রয়োজন ছিল ৫ রান। অর্শদিপ নাথকে পঞ্চম বলে ওয়াইড লং অফে হাঁকালেও রান নিতে আপত্তি জানান স্যামসন। এমন অবস্থায় শেষ বলে ৫ রানের প্রয়োজন হয় রাজস্থানের। কিন্তু শেষ বলে লেন্থবল মাঠের বাইরে পাঠাতে গিয়ে ডিপ কভারে দিপক হুডার হাতে ধরা পরেন তিনি। শেষ হয়ে যায় রাজস্থানের ম্যাচ জয়ের স্বপ্ন। বদলে যায় স্যামনের নায়ক হওয়ার গল্প। ম্যাচ শেষে সাঙ্গাকারা জানান, নিজের ওপর আস্থা ছিল বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক। এমনকি এই ক্রিকেটারের প্রশংসাও করেছেন সাবেক এই লঙ্কান অধিনায়ক।

সাঙ্গাকারা বলেন,”আমার মনে হয় সঞ্জুর নিজের ওপর বিশ্বাস ছিল যে ও পারবে। সে অল্পের জন্য ছক্কা হাঁকাতে পারেনি। সে বেশ কয়েকটি ছক্কা হাঁকিয়েছে এই ম্যাচে আর ছন্দেও ছিল আপনি যখন এমন ছন্দে থাকবেন তখন আপনার মনেই হবে যে আপনি পারবেন। দায়িত্বটা আপনাকেই নিতে হবে। এটা খুব উৎসাহজনক ছিল যে সে এটা করেছে। আমরা ওই সিঙ্গেল না নেয়ার বিষয়ে কথা বলতেই পারি। এটা নিয়ে যে কোনো সময়ই আলোচনা করা যাবে। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়ের মনোভাব এবং প্রতিজ্ঞাবদ্ধতা। তারা তাদের শক্তিমত্তা সম্পর্কে যানে। তাই দায়িত্বটা নিজের কাধেই নিয়েছিল সে। অল্পের জন্য হয়নি, এমন হয়। আমি বিশ্বাস করি পরের বার সে আরও ১০ মিটার দূরে পাঠিয়ে দলকে জয় এনে দিবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »