নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত আসরে সানরাইজার্স হায়দরবাদের হয়ে দারুণ সময় পার করেছিলেন কেন উইলিয়ামসন। ফর্মের তুঙ্গে থাকা এবং দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলায়নি হায়দরবাদ কতৃপক্ষ। যে কারণে সমর্থকরা একেবারে চমকে গিয়েছিলেন।
নিজেদের প্রথম ম্যাচে উইলিয়মাসনকে একাদশে না রাখার কারণ ব্যাখা করেছেন দলটির প্রধান কোচ ট্রেভর বেলিস। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, ম্যাচ খেলার মতো ফিট না থাকার কারণেই উইলিয়ামসনে একাদশে রাখা হয়নি এবং তার ফিট হতে কিছুটা সময় লাগবে। তেমনটা হলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচেও তাঁর খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
এ প্রসঙ্গে বেলিস বলেন,”আমরা এটা অনুভব করছি যে ম্যাচ খেলার মতো ফিটনেস পেতে তাকে আরও কিছুটা অতিরিক্ত সময় দরকার। নেটে আরও কিছুটা সময় কাটানো দরকার।’’
তিনি আরো বলেন,”যদি সেটা ঘটতো (উইলিয়মাসন থাকতো) তাহলে অবশ্যই সে বেয়ারস্টোর জায়গায় খেলতো। তবে এটি নিয়ে আমরা খুব একটা বিচলিত নয়। সম্প্রতি ভারতের বিপক্ষে সাদা বলে জনি (বেয়ারস্টো) দারুণ ফর্মে রয়েছে। টুর্নামেন্টে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে উইলিয়ামসন আমাদের হিসেবের আওতায় আসবে।”
