করোনায় আক্রান্ত আফ্রিকার পাঁচ ক্রিকেটার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয় একটা প্রবাদ আছে আর সেটাই যেনো মিলে গেলো আফ্রিকা নারী দলের সাথে। কারণ করোনা ভাইরাসের ভয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের এক ম্যাচ না খেলেই দেশে ফিরে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং ক্রিকেট দল। কিন্তু করোনার এই পরিস্থিতে তাদের ফ্লাইট নিয়ে সৃষ্টি হয় বিলম্ব। এমন পর্যায়ে চলে যায় যে তাদের দেশে ফেরা একপ্রকার অনিশ্চিত হয়ে যায়।

শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন উপায় না পেয়ে দক্ষিণ আফ্রিকা নারী দলকে সোনারগা হোটেলে থাকার ব্যবস্থা করে। এরপর ফ্লাইট সমস্যার সমাধান হলেও করোনায় আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দলের পাঁচ ক্রিকেটার। যার পরিপ্রেক্ষিতে এই পাঁচ ক্রিকেটারের আপাতত দেশে ফেরা হচ্ছে না। তারা বাংলাদেশেই আইসোলেশনেই থাকতে হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »