প্রয়োজন পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়বেন ব্রড-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ধর্মের কারণে হেনস্তার শিকার হয়েছেন মঈন আলি। ইংলিশ দলের সতীর্থরা সবাই মঈনের পাশে ছিলেন। শুধু মঈন আলী নন ফেইসবুকে বর্ণের কারণে হেনস্তার শিকার হতে হয় জোফরা আর্চারকেও। সামাজিক যোগাযোগমাধ্যমের এরকম নেতিবাচক ব্যবহার বন্ধ না হলে এই মাধ্যমটিই বর্জনের ইঙ্গিত দিয়েছেন স্টুয়ার্ট ব্রড।

আধুনিক যুগে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটিভিটি বারছে হর হামেশা। ইন্টারনেট সংযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমেকে অনেকেই বেছে নেন অবসর সময় কাটানোর মাধ্যমে হিসাবে। বর্তমানযুগে ব্যাবসার কাজেও ব্যাবহৃত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক কিংবা টুইটার থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং অজানা ঘটনা সম্পর্কে জানা যায়। এটির ব্যবহারে যেমন সুফল রয়েছে, তেমনি রয়েছে এর খারাপ দিকও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভুয়া তথ্য ছড়িয়ে গুজব রটানো হচ্ছে। পাশাপাশি কাউকে হেয় করতে ছাড়ছে না কিছু অসাধু ব্যাক্তি।

ব্যাক্তিগত ভাবে প্রয় সব শ্রেণির মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কিংবা টূইটারে সক্রিয় থাকেন। ব্যাতীক্রম নন ক্রিড়া জগতের তারকারাও। তবে বিভিন্ন সময়েই দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব তারকারা ট্রল কিং হেনেস্তার শিকার হন। সম্প্রতি ধর্মীয় ইস্যুতে তসলিমা নাসরীন নামের এক নারী টুইটারে মঈন আলীকে আক্রমণ করে পোস্ট করেন। সেই পোস্টে কড়া জাবাব দেন ইংলিশ পেসার জোফরা আর্চার। পরক্ষনে তাকে ছোট করে রিপ্লাই দেন ঐ নারী। এই ঘটনা এবারই প্রথম নয় এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার শিকার হতে হয়েছে আর্চার সহ আরও অনেককে। এভাবে চলতে থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যম বর্জন করা যৌক্তিক মনে করছেন ব্রড।

 

ব্রড বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনেক ইতিবাচক দিক আছে। কিন্তু আমরা যদি নির্দিষ্ট সময়ের জন্য ইতিবাচক দিকগুলোই হারিয়ে ফেলি তাহলে সেটির প্রতি আমার সমর্থন থাকে কীভাবে! যদি প্রতিক্রিয়া দেখানোর দরকার হয়, পরিবর্তনের প্রয়োজন এবং আমাদের ড্রেসিংরুমের নেতাদের থেকে সেই আহ্বান আসে তাহলে আমরা অবশ্যই সাড়া দিবো।

তিনি কড়া বার্তা দিয়ে আরও যোগ করেন, ‘আমাদের উচ্চস্তরে ভালো কয়েকজন মানুষ আছেন যারা সব ব্যাপারে খোলাখুলি কথা বলেন এবং দলের ভালোই কথায় সবার আগে ভাবেন। এটি একটি কড়া বার্তা। অন্তত আমার কাছে মনে হয় এটা গুরুত্বপূর্ণ।

নিউজক্রিকেট / রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »