শ্বাসরুদ্ধকর শেষ বলে রাজস্থানের হার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টান টান উত্তেজনাকর ম্যাচে শেষ বলে রাজস্থান রয়েলসকে ৪ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস। সাঞ্জু স্যামসনের অনবদ্য সেঞ্চুরির পরেও শেষ বলে পরাজয় বরণ করে রাজস্থান। মুস্তাফিজ একাদশে থাকলেও বল হাতে করেন হতাশাজনক পারফরম্যান্স।।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুন শুরু করে পাঞ্জাব। মায়াঙ্ক আগারওয়াল দ্রুত ফিরলেও লোকেশ রাহুল ও ক্রিস গেইল ঝড়ে বেশামাল হয়ে পড়ে রাজস্থানী বোলাররা। ২৮ বলে ৪০ রান করে গেইল ফিরলে ব্যাট হাতে তান্ডব চালান দীপক হুডা। দুই প্রান্তে দু’জনেই তুলে নেন ফিফটি। হুডা ৬ ছক্কা ও ৪ চারে ২৮ বলে ৬৪ রানে ফিরলেও আরেক প্রান্তে ঝড় অব্যাহত রাখেন রাহুল। সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে ইনিংসের শেষ ওভারে বাউন্ডারিতে দূর্দান্ত এক ক্যাচে ব্যক্তিগত ৯১ রানে ফেরত যান তিনি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২১ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস। রাজস্থানের পক্ষে ৪ ওভারে ৪৫ রানে উইকেটশুন্য ছিলেন ফিজ। ৩১ রানে তিন উইকেট নেন চেতান সাকারিয়া।

জবাবে বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শূন্য রানেই বিদায় নেন বেন স্টোকস। মানান বোহরাও দ্রুত ফিরলে মাত্র ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজস্থান। একপ্রান্তে অল্প বিরতিতে বাটলার-দূবেরা আসা যাওয়ার মিছিলে থাকলেও আরেক প্রান্তে ব্যাট হাতে ঝড় তুলেন অধিনায়ক সাঞ্জু স্যামসন। একসময় মনে হচ্ছিলো ম্যাচে প্রতিযোগিতা করতে পারবে না রাজস্থান! কিন্তু রিয়ান পরাগের ১১ বলে ২৫ আর স্যামসনের ফিফটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে রাজস্থান। পরাগ ফিরলেও দূর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন স্যামসন।

শেষ ওভারে প্রয়োজন ছিলো ১৩ রান! কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠেননি স্যামসন। এক বলে দরকার ছিলো ৫ রান, আর্শদীপের বলে ছক্কা মারতে গিয়ে একদম বাউন্ডারিতে ধরা পড়েন তিনি।

৪ রানে নিজেদের প্রথম ম্যাচে হারে মুস্তাফিজের রাজস্থান। দলের পক্ষে স্যামসন সর্বোচ্চ ১১৯ রান করেন। পাঞ্জাবের পক্ষে আর্শদীপ ৩৫ রানে তিন ও শামি ৩২ রানে নেন ২ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »