শাহীন আফ্রিদির সঙ্গে এ কাজটি ঠিক করছে না-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান দলের জার্সিতে অভিষেকের পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন শাহীন শাহ আফ্রিদি। সময়ের সাথে সাথে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বর্তমানের সময়ের অন্যতম সেরা পেসার হিসেবে। বল হাতে নিজেকে প্রমাণ করাই পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই খেলছেন তিনি।

তবে শাহীনকে তিন ফরম্যাটে নিয়মিত খেলা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আকিব জাভেদ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার মনে করেন, শাহীনকে প্রতি ম্যাচ খেলিয়ে তাঁর সঙ্গে অবিচার করছে পাকিস্তান। শাহীন যেহেতু পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই ভালো করছে সে কারণে তাঁকেও বিশ্রাম দিয়ে খেলানোর পরামর্শ দিয়েছেন আকিব।

এ প্রসঙ্গে আকিব বলেন,’‘শাহীনে সব ম্যাচ খেলানো তার প্রতি অবিচার। তাকে ঠিকমতো পরিচর্যা করা উচিত পাকিস্তান ম্যানেজমেন্টের। দল সিরিজ হেরেছে, এমন পরিস্থিতিতে তাকে খেলা উচিত নয় ম্যানেজমেন্টের কিংবা ঘুরিয়ে–ফিরিয়ে খেলানোর ভালো পদ্ধতি চালু করা উচিত। শুধু গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই খেলা উচিত শাহীনের।’’

জসপ্রিত বুমরাহ ও শাহীনকে নিয়ে অনেকেই তুলনা করছেন। শাহীনের মতো অভিষেকের পর থেকে দাপট দেখাচ্ছেন বুমরাহও। এই দুই পেসারের তুলনা করতে গিয়ে আকিব জানিয়েছেন, বুমরাহ ডেথ ওভারে যেমন ভালো শাহীন তেমনি নতুন বলে।

তিনি বলেন,”জসপ্রীত বুমরা খুব ভালো বোলার। সে প্রায় সবকিছুই পারে। ডেথ ওভারের বোলিংয়ে সে এই মুহূর্তে শাহীন আফ্রিদির চেয়ে ভালো। তবে নতুন বলে শাহীন তার চেয়ে এগিয়ে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »