নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরে পিএসএল শুরু হওয়ার পরে বেশ কয়েকজন ক্রিকেটার এবং কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। যে কারণে আবারো (৪ মার্চ) স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগের এবারের আসর।
যদিও এই টুর্নামেন্টটি সম্পন্ন করার জন্য বেশ কিছুদিন আগে থেকেই তোড়জোড় শুরু করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল রবিবার (১১ এপ্রিল) তারা জানিয়েছে, পিএসএলের বাকি ২০ টি ম্যাচ হবে ১ জুন থেকে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে করাচি জাতীয় স্টেডিয়ামে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ২০ ম্যাচের সূচিও প্রকাশ করেছে পিসিবি। পিএসএল আবারও মাঠে ফেরার দিনে লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড।
এ প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি বলেছে,”সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২২ মে থেকে সকল অংশগ্রহণকারীকে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে একটি হোটেলে এবং এরপর তারা তিন দিনের অনুশীলন সেশন করতে পারবেন। আগামী ১ জুন থেকে পিএসএলের ষষ্ঠ আসর আবারও শুরু হচ্ছে। ফাইনালের সূচি রয়েছে ২০ জুন।”
