নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাট হাতে তেমন সুযোগ পাননি সাকিব আল হাসান, ৫ বলে করেছিলেন মাত্র ৩ রান। প্রথম ম্যাচে সাকিবকে সাতে খেলানো ভালো লাগেনি হার্শা ভোগলের। জনপ্রিয় এই ধারাভাষ্যকার মনে করেন, সাকিব যেহেতু ব্যাটিং অলরাউন্ডার তাই তাঁর থেকে ব্যাটিং দরকার, এরপর যদি সে তিন ওভারও বল করে সেটাও ভালো।
চলতি আসর শুরুর আগে অনেকেই সাকিবকে একাদশে রাখলেও অনেকে অবশ্য নারিনকে রাখছেন। তবে নিজেদের প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন সাকিব। ব্যাট হাতে সাতে নেমে খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র ৫ বল। সাকিবকে সাতে ব্যাটিং করিয়ে তাঁর কাছে বোলিংটা মূখ্যভাবে চাইলে সেখানে তাঁর জায়গায় নারিনকে দেখা যেতে পারে বলে মনে করেন হার্শা। তবে সাকিবকে যেহেতু ব্যাটিং অলরাউন্ডার তাই তাকে ব্যাটসম্যান হিসেবে ভেবে তিন ওভার বোলিং করিয়ে নিতে পারলেও সেটা কলকাতার জন্য ভালো।
হার্শা বলেন,”সে একজন ব্যাটিং অলরাউন্ডার। আপনি যদি তাকে বোলার হিসেবে খেলান, তাহলে এক পয়েন্ট থেকে আমরা নারিনকে দেখতে পারি। আপনি যদি তাকে ব্যাটসম্যান হিসেবে ভাবেন এবং সে যদি আমাকে তিন ওভারও বল করে দেয় কিংবা ছন্দে থাকলে চার ওভারও করতে পারে। তখন আমি মনে করি সাকিবের ভূমিকাটা গুরুত্বপূর্ণ।’’
তিনি আরো বলেন,”সাকিব বোলিং করলো আর তখন আপনার অনুভূতি হলো ঠিক আছে আর কিছু হওয়ার নেই। সে চার ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছে। আপনি হয়তো ভাবতে পারেন সে কি করল!! কিন্তু তারপরও দেখেন ওর বোলিং ফিগার ভালো, সাড়ে আট ইকোনমিতে বোলিং করেছে।”
