কেকেআরের জার্সিতে ফিরেই শাহরুখের অভিবাদন পেলেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডারস।বলিউড বাদশা শাহরুখ খান এর নেতৃত্বাধীন দলটি ইতিমধ্যে দুই দুই বার চ্যাম্পিয়নস হওয়ার গৌরব অর্জন করেছেন। সর্বোশেষ ২০১৪ সালে আইপিএল ট্রফি জিতেছে দলটি। সেবার শিরোপা জয়ের নেতৃত্ব ছিলেন বাংলাদেশি সুপারস্টার সাকিব আল হাসান। তারপর সাকিবের ঠিকানা হয় সানরাইজার্স হায়দ্রাবাদ ।চার বছর পর আবারও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেললেন সাকিব। কলকাতায় ফিরেই পেয়েছেন জয়ের দেখা। এই জয়টি ছিল আইপিএল ইতিহাসে কলকাতার ১০০ তম জয়!

আইপিএল এর ১৪ তম আসরের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ এর বিপক্ষে ১০ রানের জয় পেয়েছে কলকাতা। এই জয়ের পরে খেলোয়াড়দের অভিবাধন জানিয়েছেন শাহরুখ খান। ম্যাচ শেষে কয়েকজনের নাম উল্লেখ করে খোদ নিজের টুইটার আর ফেসবুকে পোস্ট করেছেন তিনও। ৮ জন খেলোয়াড়ের সেই ছোট্ট তালিকায় রয়েছে সাকিবের নামও।

টুইটার অ্যাকাউন্ট ও ফেসবুকে সাকিবেকে ম্যানশন করে পোস্ট করেছেন শাহরুখ খান। তিনি আরও শুভেচ্ছা জানিয়েছেন প্রসিধ কৃষ্ণ, দীনেশ কার্তিক, নিতিশ রানা, আন্দ্রে রাসেল, রাহুল ত্রিপাঠি, হরভজন সিং ও প্যাট কামিন্সকে।

শাহরুখ লিখেছেন, ‘আমাদের ১০০ তম আইপিএল জয় এল। ওয়েল ডান বয়েজ। হরভজন তোমাকে অল্পের জন্য দেখেও ভালো লাগল। সাকিব আল হাসান, প্যাট কামিন্স- সকলকেই ভালো লাগল বলতে গেলে।

উল্লেখ্য কলকাতার জার্সিতে ফিরে ব্যাট হাতে ৫ বলে ৩ রান করেছেন সাকিব। পাশাপাশি বল হাতে ৪ ওভার বল করে ৩৪ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। বল হাতে এসে প্রথম বলেই ঋদ্ধিমান শাহাকে বোল্ড করেছেন সাকিব।

#নিউজক্রিকেট /রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »