সিরিজ শেষ না করেই বাংলাদেশ ছাড়ছে প্রোটিয়ারা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিলেটে অনুষ্ঠিত হচ্ছিল স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং প্রমীলা দল ও সফরকারী দক্ষিণ আফ্রিকা ইমার্জিং প্রমীলা দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। তবে চলতি সিরিজে এক ম্যাচ না খেলেই দেশে ফিরে যাচ্ছে সফরকারী দল।

কারণ হিসেবে বলা হয়েছে বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে ভয়ংকর। এমন অবস্থায় দেশে জারি করা হতে পারে কঠোর লকডাউন। সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে বাংলাদেশের সাথে বিদেশের বৈমানিক যোগাযোগব্যবস্থাও বন্ধ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

সেক্ষেত্রে সফররত প্রোটিয়া দলটি ঝুঁকি নিতে চাইছে না। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরে যাবে দলটি। ইতিমধ্যে চার ম্যাচের সবকটিতেই হেরে বসেছিল আফ্রিকা নারী দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »