সাকিব থাকায় কলকাতা যথেষ্ট ভারসাম্যপূর্ণ: মরগান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ দুই আসরে প্লে অফে জায়গা করে নিতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। গেল মৌসুমে তুমুল লড়াই করলেও সেরা চারে ওঠা হয়ে উঠেনি শাহরুখের দলটির। তবে এবারের মৌসুমে ভালো করতে প্রত্যয়ী কলকাতার ক্রিকেটার ও সংশ্লিষ্টরা।

নিজেদেরকে আগের রূপে ফেরাতে দুইবারের চ্যাম্পিয়ন দলের সদস্য সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই অলরাউন্ডারকে দলে নেয়ায় কলকাতা আরও ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করেন ইয়ান মরগান। কলকাতার এই অধিনায়কের দাবি, সাকিবকে একাদশে রাখা হলে সে অবশ্যই সেটার প্রতিদান দেবেন।

এ প্রসঙ্গে মরগান বলেন,’‘এ বছর আমাদের আরও বেশি ভ্রমণ করতে হবে এবং ভেন্যু থেকে ভেন্যুতে যেতে হবে। ফলে স্কোয়াডের শক্তি ও গভীরতা থাকা জরুরি। সাকিব আল হাসান থাকায় দল আরও ভারসাম্যপূর্ণ হয়েছে।’’

তিনি আরও বলেন,’‘আমরা বিভিন্ন ভেন্যুতে খেলি, যেখানে পরিস্থিতি অনেকটাই বদলে যায়। আপনার দলে স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছে, যিনি (সাকিব) আন্তর্জাতিক পর্যায়ে ও আইপিএলের বিভিন্ন পর্যায়ে সাফল্য পেয়েছে। যদি তাকে রাখা হয় তাহলে অবশ্যই সে অবদান রাখতে পারেন।’’

গেল দুই আসর জুড়ে ব্যাটিং নিয়ে বেশ চিন্তায় পড়তে দেখা গেছে কলকাতাকে। বিশেষ করে তিন নম্বর পজিশনে খেলানোর মত সমাধান খুঁজে পাচ্ছে না তাঁরা। গত আসরে বেশির ভাগ সময় নীতিশ রানাকে এই পজিশনে ব্যাট করতে দেখা গিয়েছিল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »