আমি বোলারদের অধিনায়ক হতে চাই: স্যামসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গেল আসরে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভেন স্মিথ। তবে দল হিসেবে ভালো করতে না পারায় নিলামের আগে স্মিথকে ছেড়ে দিয়েছিল দলটি। ফলে চলতি মৌসুমের জন্য অধিনায়ক হিসেবে সাঞ্জু স্যামসনকে দায়িত্ব দিয়েছে রাজস্থান।

অধিনায়ক হিসেবে তরুণ হলেও নিজের অভিজ্ঞতা দিয়ে বাজিমাৎ করতে চান স্যামসন। সেই সঙ্গে নিজের অধিনায়কত্ব নিয়ে আলাপকালে তিনি জানিয়েছেন, আইপিএলের মতো টুর্নামেন্টে তিনি ব্যাটসম্যানদের নয় বরং বোলারদের অধিনায়ক হতে চান। এ ছাড়া ফিল্ডিং করার সময় নিজেকে অধিনায়ক হিসেবে ভাবতে চান তিনি।

এ প্রসঙ্গে স্যামসন বলেন,’‘আমাকে হতে হবে (বোলারদের অধিনায়ক)। আইপিএলের দলকে নেতৃত্ব দিতে হলে আপনাকে বোলারদের পাশে থাকতে হবে। সুতরাং আমি অবশ্যই বোলারদের অধিনায়ক, আমি এটা বলতে পারি।”

ব্যাটসম্যানদের যে ভূমিকা থাকে একজন অধিনায়কেরও সেই ভূমিকা উচিত বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া ব্যাটিং করার সময় অধিনায়কত্বের কথা মাথায় আনতে চান না তিনি।

স্যামসন বলেন,”আমি মানসিকভাবে যা বুঝতে পেরেছি সেটা হলো আপনি ব্যাটিং অধিনায়ক হতে পারবেন না। ফিল্ডিং করার সময় আপনি একজন অধিনায়ক, আপনি যখন ব্যাটিং করছেন তখন প্রত্যেককে নির্দিষ্ট ভূমিকা দেওয়া হয় এবং আপনার একই হওয়া দরকার। ব্যাটিংয়ের সময় আপনি অধিনায়কত্বের কথা মাথায় আনা যাবে না।’’

যখন ব্যাটিংয়ে থাকবেন তখন শুধু দলকে জেতাতে চান স্যামসন। যে কারণে ব্যাটিংয়ের সময় অধিনায়কত্বকে এক পাশে রেখে শুধুমাত্র ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

তিনি বলেন,”আপনি যখন ব্যাটিং করছেন তখন আপনি একবারে ফাঁকা। আপনি নিজের ওপর নির্ভর করছেন, প্রতিটি বল দেখছেন এবং আলাদা আলাদা শট খেলছেন। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে অধিনায়ক হিসেবে কি তবে কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, দায়িত্ব রয়েছে। আমি যখন দলের হয়ে ব্যাটিং করি তখন চিন্তা হলো দলকে জেতানো। সেটা আমি অধিনায়ক থাকি কিংবা না থাকি। প্রতিবারই এটি আমার করা দরকার। অধিনায়কত্বকে এক পাশে রেখে যখন ব্যাটিং করবেন তখন ব্যাটিংয়ে মনোযোগ দেয়াটা গুরুত্বপূর্ণ।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »