নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিন বছর আগেই এবি ডি ভিলিয়ার্স। যে কারণে আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যানের ব্যাটিং দেখতে তাকিয়ে থাকতে হয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর দিকে। আলাদা করে বলতে গেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রয্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের দিনে।
চলতি আসরে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ডি ভিলিয়ার্স। ৬ মাস পর মাঠে নেমেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। ব্যাটিংয়ে নেমে ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েছেন তিনি। এমন ইনিংসের পর ডি ভিলিয়ার্সকে জিনিয়াসের চেয়েও বেশি কিছু দাবি করেছেন সঞ্জয় মাঞ্জরেকার। ডি ভিলিয়ার্সে মজেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও ভারতের সাবেক ক্রিকেটার মাঞ্জরেকার।
ডি ভিলিয়ার্সের এমন ইনিংসের পর মাঞ্জরেকার টুইটারে লিখেছেন,’‘ইংলিশে আমি খুব বেশি ভালো না। জিনিয়াসের চেয়ে ভালো, এটার বিশেষণ কি? এটাই এবি, সত্যিই।’’
