লঙ্কা জয় করে ভাগ্য ফেরাতে চান মুমিনুল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য মোটেও ভালো যাচ্ছে না। টেস্টের পারফরমেন্স আরো নাজুক অবস্থা শেষ ৭ টেস্টের ৬ টিতেই হেরেছে টাইগাররা। লঙ্কানদের মাটিতে এখন পর্যন্ত খেলা ১২ টেস্ট খেলা বাংলাদেশের জয় কেবল একটিতেই। সর্বশেষ টেস্টে ও ছিল নিজেদের হতশ্রী পারফরম্যান্সের ছাপ। এমন প্রতিকূল অবস্থাতে আসন্ন শ্রীলঙ্কা সফরে বড় চ্যালেঞ্জ থাকলেও সেটা নিয়ে চিন্তিন নয় বরং এই টেস্টে ইতিবাচক ফল করতে চান মুমিনুল হক।

সর্বশেষ টেস্ট সিরিজে পারফরম্যান্স অনুযায়ী বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে নিজেদের ভাগ্য ফেরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই চ্যালেঞ্জ নিতে চান অধিনায়ক মুমিনুল। সেই সঙ্গে সেটা উতরেও যেতে চান তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুমিনুল বলেন,’‘আপনারা সব সময়ই জানেন শ্রীলঙ্কা কিন্তু দেশের মাটিতে খুবই ভালো দল। জিনিসটা আমাদের জন্য সহজ হবে না অনেক চ্যালেঞ্জিং হবে। আমরা এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছি এখান থেকে বের হতে ওই চ্যালেঞ্জটাকে নিতে হবে। আর এই চ্যালেঞ্জটা পার করে টেস্ট দলের একটা ভালো রেজাল্ট করতে হবে।’’

নির্দিষ্ট একটা দিন ভেবে ভালো প্রস্তুতি নিয়ে টেস্ট খেলতে পারলে জয় আসলেও ড্র করা সম্ভব বলে জানান টেস্ট অধিনায়ক। সেই সঙ্গে খারাপ করলে যে নিজেদের বিপক্ষে ফল যাবে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

মুমিনুল বলেন,’‘আপনার কাছে যদি মনে হয় জয় যদি দূরের ব্যাপার হয়, আমি যদি বলি আমার জন্য, আমি যদি ওইভাবে ফুল অ্যাফোর্ট দিয়ে খেলতে পারি। দেখেন ফলাফল পেছনে গিয়ে হয়েছে, ভবিষ্যৎ আপনি বলতে পারবেন না। বর্তমান দিনে আমরা যে পাঁচ দিন টেস্ট খেলবো, প্রতিটা দিন প্রতিটা সেশন যদি আমরা জিততে পারি ভালো খেলতে পারি তাহলে ফলাফল আমাদের দিকে আসবে। যদি খারাপ করি ফলাফলও আমাদের বিপক্ষে যাবে। তাই আগে থেকে বলে দেয়া কঠিন, কিভাবে হবে। আমার কাছে মনে হয় আমরা যদি একটা নির্দিষ্ট দিন ভেবে ভালো প্রস্তুতি নিয়ে টেস্ট ম্যাচ খেলতে পারি ড্র’ও হতে পারে আবার ম্যাচ জিততেও পারি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »