ম্যাক্সওয়েলকেই কৃতিত্ব দিলেন ভিলিয়ার্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল নিজেদের উদ্বোধনী ম্যাচে এবি ডি ভিলিয়ার্সের ২৭ বলে ৪৮ রানের উপর ভর করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সকে ২ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আর এমন রুদ্ধশ্বাস জয়ের পর সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েলকে ধন্যবাদ দিয়েছেন ভিলিয়ার্স। ম্যাচের শুরুতে এই অজি ব্যাটসম্যানই বেঙ্গালুরুর জয়ের পথটাকে এগিয়ে করে গিয়েছিলেন। ব্যাট হাতে ২৮ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসটি মুম্বাইয়ের কাছ থেকে জয় ছিনিয়ে নিতে বড় ভূমিকা রাখে। এছাড়া এই উইকেটে ১৬০ রান তাড়া করাও কঠিন হয়ে গিয়েছিল বলে জানালেন ভিলিয়ার্স।

ভিলিয়ার্স বলেছেন,”এটাই তো ক্রিকেটের মজা। এই পিচে বল থমকে আসছিল। তাই ১৬০ রান তাড়া করা মোটেও সহজ ছিল না।”

এছাড়া ম্যাক্সওয়েলের প্রশংসা করে ভিলিয়ার্স বলেন,”ম্যাক্সওয়েল অনবদ্য। দলের জন্য ও কতটা কার্যকরী হবে সেটা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিল। ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটার সব সময় জিততে চায়। সেই জন্য এমন ক্রিকেটারের সঙ্গে খেলতে ভাল লাগে।”

আগামী ১৪ এপ্রিল নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে ব্যাঙ্গালোর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »