নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রায় মাস দুয়েক আগে ক্রিকেট মাঠ থেকে বিদায় নিয়েছেন শাহরিয়ার নাফীস। এরপর বিসিবিতে যোগ দিয়েছেন, এবার প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে সফরে যাচ্ছেন তিনি। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে এই সফরে দলের সঙ্গে যাচ্ছেন তিনি।
আজ ১০ এপ্রিল (শনিবার) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও বিসিবি কর্মকর্তাসহ মোট ২৯ জন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে ছিলেন নাফীসও। গত ফেব্রুয়ারি মাসেই তিনি এই পদে যোগ দিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ শুরু করেছেন।
বিস্তারিত আসছে…
