নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বের প্রথম এবং একমাত্র দল হিসাবে করোনা ভাইসরাসের টিকা সম্পূর্ণ করেছে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াররা। নিউজিল্যান্ড সফরের আগে প্রথম ডোজ এবং শ্রীলংকা সফরের আগে আজ দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন টাইগার খেলোয়াররা। করোনা টিকা সম্পূর্ণ করার সুযোগ করে দেওয়ার বিসিবি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পেসার তাসকিন আহমেদ।
২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ত্যাগ করার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। সফরের আগেই আজ ( ১০ এপ্রিল) রোজ শনিবার করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস, প্রধান কোচ রাসেল ডমিঙ্গোসহ পুরো কোচিং, বিসিবির স্টাফসহ মোট ২৯ জন। তারা সকলেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন।
টিকা গ্রহণের পরে তাসকিন সবার কাছে দোয়া চান ও শ্রীলঙ্কায় ভালো কিছু করার আশা ব্যক্ত করেন, ‘সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো কিছু হবে ইনশা-আল্লাহ। প্রস্তুতি ভালোই হয়েছে। ওখানে গিয়েও সময় পাবো কিছুদিন, আশা করি ভালো কিছু হবে।
নতুন করে বাংলাদেশের করোনা প্রকোপ বারতেছে। প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বারছে। করোনা নিয়ন্ত্রণে ফের লকডাউন দিয়েছে বাংলাদেশ সরকার। তাই এমন পরিস্থিতিতে সবাইকে আরও সচেতন থাকারও আহ্বান জানান তাসকিন।
তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আসলে বর্তমানে করোনার পরিস্থিতিটা একটু কঠিন। এই জিনিসটি নিয়ন্ত্রণ করতে হলে আমাদের নিজেদেরই আরও সচেতন হতে হবে। আমরা আজকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দিলাম। নিজেরা যদি সচেতন না হয় আমরা, তাহলে আরও খারাপ হবে। আমরা সচেতন থাকার চেষ্টা করছি, আহ্বান জানাচ্ছি আপনারাও সচেতন থাকুন।’
ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ দলের ক্রিকেটাররাই প্রথমবারের মতো করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এই সুযোগ করে দেওয়ায় বোর্ড ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাসকিন, ‘আমরা একটা সফরে যাওয়ার আগেও দিয়েছিলাম আবার ফিরে এসে দ্বিতীয় ডোজ দিতে পারলাম, খুব ভালো লাগছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেওয়ার জন্য
নিউজক্রিকেট / রাসেল।
