নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ যুব দলের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে এবং একটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান যুব দলের। বাংলাদেশে নতুন করে করোনার প্রকোব বারার কারনে সিরিজটি স্থগিত করেছে দুই দেশের ক্রিকেটে বোর্ড।
পূর্ব নির্ধারিত সূচিতে পাকিস্তান যুব দলের বাংলাদেশে আসার কথা ছিল আগামী ১১ এপ্রিল। বাংলাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করায় সেটি ৬ দিন পিছিয়ে দেয়া হয়েছিল। নতুন সূচি অনুযায়ী ১৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান যুব দলের। এর পরেও করোনা ঝুঁকি বারতে থাকায় অবশেষে সিরিজটি স্থগতি করা হয়।
দেশের পরিস্থিতি অনুকূলে আসলে ফাঁকা সূচিতে সিরিজটি আয়োজন করতে চায় দুই দেশের ক্রিকেট বোর্ড। বাংলাদেশে আন্তর্জাতিক দলকে আতিথেয়তা দেয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হলেই সিরিজটি আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজামউদ্দিন বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা যেকোনো একটা সুবিধাজনক সময়ে করার পরিকল্পনা রয়েছে এবং সেভাবেই কথাবার্তা হচ্ছে। আমরা চেষ্টা করব যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যখন খেলা পরিচালনা করার জন্য.. আমরা একটা আন্তর্জাতিক দলকে হোস্ট করার মতো অনুকুলে মনে করব তখনই আমরা করে ফেলব।’
প্রথম ধাপে সিরিজের সূচি পিছিয়ে নেওয়া হলে ২৩ এপ্রিল থেকে সিলেটে ৪ দিনের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই ভেন্যুতে ৩০ এপ্রিল এবং ২ ও ৪ মে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের সূচি চূড়ান্ত ছিল।
এরপর সিরিজের বাকি দু’ম্যাচ খেলতে ঢাকায় ফেরার কথা বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৭ ও ৯ মে। আর সিরিজ শেষ করে ১০ মে দেশের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ার সূচি ছিল পাকিস্তানের যুবাদের।
নিউজক্রিকেট /রাসেল।
