আফ্রিকার টি-টোয়েন্টি দল ঘোষণা, নেই অধিনায়ক বাভুমা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য শেষ হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ চলাকালীন সময়ে ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন টেম্বা বাভুমা। যে কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার সংক্ষিপ্ত ফরম্যাটের এই অধিনায়কের।

তাঁর বদলি হিসেবে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন হেনরিক ক্লাসেন। আর এটি টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সময় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (এসএসি)। এদিন ১৮ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

বাভুমা ছাড়াও দলে সুযোগ হয়নি রেজা হেনড্রিক্স ও ডোয়াইন প্রিটোরিয়াসের। শেষ ওয়ানডেতে বাভুমার হ্যামস্ট্রিংয়ের চোট এতটাই বাজে ছিল যে ম্যাচশেষে সংবাদ সম্মেলনেও আসতে পারেননি তিনি। তাঁর বদলি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রোটিয়াদের প্রধান কোচ মার্ক বাউচার।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: হেনরিক ক্লাসেন (অধিনায়খ), বেজর্ন ফোর্টুইন, আইডেন মার্করাম, অ্যান্ডিলে ফ্লেকওয়ে, বেউরান হেনড্রিক্স, জর্জ লিন্ডে, রাসি ভ্যান ডার ডুসেন, জানেমান মালান, সিসান্দা মাগালা, উইয়ান মুল্ডার, তাবরাইজ শামসি, লুথো সিপামলা, কাইল ভ্যারানে, পাইট ভ্যান বিলজোন, ড্যারেন ডুপাভিলন, মিগেল প্রিটোরিয়াস, লিজাড উইলিয়ামস, উইয়ান লুবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »