নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ড সফর শেষ, এখন মিশন লঙ্কা বদের। সেখানে যাবে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল। যদিও সাম্প্রতিক সময়ে বাজে সময় পার টাইগাররা তবে লঙ্কানদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে বেশ প্রত্যয়ী টাইগাররা।
আর লঙ্কানদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে শুধু ব্যক্তিগতভাবে ভালো করলে হবে না, বরং দলীয়ভাবে ভালো করতে হবে বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টিম লিডারের দায়িত্ব পাওয়া সুজন মনে করেন, দল না জিতলে একজন দুইশো করেও লাভ নেই।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুজন বলেন,”আমার খেলোয়াড়দের সঙ্গে সবসময়ই ভালো একটা সম্পর্ক। আমি অনেকদিন ছিলাম, এখন হয়তো অনেকদিন পর আবার দলের সঙ্গে যাচ্ছি। আমি বিশ্বাস করি তারা ওইরকম শেপে আছে সবাই। আরও ফিট হয়েছে দেখলাম। তাই আমি বিশ্বাস করি, সেরকম উৎসাহী আমি ড্রেসিং রুমে গড়ে তুলবো। আমরা এক হয়ে খেলতে চাই। একটা বাংলাদেশ হয়ে খেলতে চাই। এটা ব্যক্তিগত না, এটা একটা দল।’’
তিনি আরও বলেন,’‘সবার আগে দল জেতাটাই গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তিগতভাবে দুইশো মারলেও গুরুত্বপূর্ণ নয় যদি না দল জেতে। সুতরাং দল জেতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ- এই তত্ত্বটাই আমার কাছে সবচেয়ে বেশি এবং সেটাই চাই যে, তরুণ খেলোয়াড়দের ভেতর ঢোকাতে এবং তাদের দায়িত্ব সম্পর্কে আমি সচেতন করতে চাই।’’
সাম্প্রতিক সময়ে কথা উঠেছে সিনিয়ররাই শুধু একশো করবে আর তরুণরা ২০/৩০ রান করলেই চলবে, এমনটা মানতে নারাজ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
তামিমের কথায় সায় দিয়েছেন সুজনও। তিনি মনে করেন, দলের অভিজ্ঞ ক্রিকেটারদের দায়িত্ব বেশি তবে তরুণদেরও সমান দায়িত্ব নেয়া উচিত।
তিনি বলেন,’‘আমরা সবসময় বলি যে, তামিম, সাকিব মুশি-রিয়াদ এদের কথা বলি। অবশ্যই এদের দায়িত্ব অনেক। এরা অভিজ্ঞ খেলোয়াড়। এরপর মুমিনুল, অধিনায়ক। এদের অখিজ্ঞতা বেশি। তবে তরুণ খেলোয়াড়দের দায়িত্ব সমান থাকা উচিত। কারণ একটা ড্রেসিং রুম আমরা ভাগাভাগি করি, একটা দলের জন্য আমরা লড়াই করি।’’
তিনি আরও যোগ করেন,’‘আপনার যা আছে, একটা তরুদের হয়তো সেই অভিজ্ঞতা নেই। তবে তার প্রতিভা আছে, স্কিল আছে, সুতরাং সে সেটা নিয়েই লড়াই করবে, তাঁর দায়িত্ব নিয়ে খেলবে। তাই আমি চাই যে, সবাই দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলুক। আর জেতা-হারার ব্যাপারটা তো বললামই, এটা তো পরের ব্যাপার। যদি আমরা প্রক্রিয়া ঠিকভাবে করতে পারি, তাহলে জয় আসবে। প্রক্রিয়া ঠিক না থাকলে জয় আসা সহজ নয়।”
