শেষ কামড় দেওয়ার মত লড়াই চাই: সুজন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেল নিউজিল্যান্ড সিরিজে রান পাহাড়ে চাপা পড়ে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। কেননা কিউইদের বিপক্ষে দুঃস্বপ্নের মত একটা সিরিজ পার করেছে বাংলাদেশ।

তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলে কিছুটা পরিবর্তন এসেছে। নতুন করে আবার টিম লিডারের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে। বোর্ডের এই পরিচালক জানালেন, কীভাবে দলকে উজ্জীবিত করবেন তিনি।

সুজন বলেন,”জানি না ওরা উজ্জীবিত নয় কি না। আমাদের মাঝে স্লোগান উঠত- টিম বাংলাদেশ। সেই টিম বাংলাদেশকে দেখতে চাই মাঠে। হারজিত খেলার অংশ। হারতেই পারি। কিন্তু শেষ কামড় দেওয়ার মত লড়াই চাই, সেই মনোভাব চাই, নিজেদের সেরা ক্রিকেট খেলুক খেলোয়াড়রা চাই।’’

সুজন জানান,’‘জেতার জন্য আকুলতা, লড়াই- খেলোয়াড়দের এই এটিচিউড দেখতে চাই। তা করতে যা করতে হবে সেই চেষ্টা আমি করব। খেলোয়াড়দের সাথে সম্পর্ক সবসময়ই ভালো। অনেকদিন পর দলের সাথে যাচ্ছি। ছেলেরা আরও ফিট হয়েছে দেখলাম। ড্রেসিংরুমে উৎসাহ যোগাবো।’’

সুজনের কাছে সবার আগে দলের একতা। লঙ্কা সফরের বিমান ধরার আগেই খেলোয়াড়দের উদ্দেশে দিলেন প্রেরণা।

তিনি বলেন,”আমরা এক হয়ে খেলতে চাই। একটা দেশের জন্যই খেলতে চাই। ব্যক্তিগতভাবে নয়, সবার আগে দল। কেউ দুইশ করেও লাভ নেই যদি দল না জেতে। দল জেতাই গুরুত্বপূর্ণ। সেটাই তরুণদের মাথায় ঢুকাতে চাই, তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »