হার্শাল-এবিডির হাতে ব্যাঙ্গালুরু জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

হার্শাল প্যাটেলের ফাইফর আর এবিডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩ উইকেটে হারিয়ে আইপিএল মিশন শুরু করলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ক্রিস লিনের ব্যাটে শুরুটা ভালোই করে মুম্বাই। দলীয় ২৪ রানে ব্যক্তিগত ১৫ রান করে অধিনায়ক রোহিত শর্মা ফেরত গেলেও দুই প্রান্তে ঝড় তুলেন ক্রিস লিন ও সূর্যকুমার যাদব! দুইজনের ৭০ রানের জুটিতে বড় রানের স্বপ্ন দেখে মুম্বাই। তবে এরপরই হার্শাল প্যাটেলের ম্যাজিকে টানা উইকেট হারাতে থাকলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুম্বাই। ৯৪ রানে ১ উইকেটে থেকে ১৫৯ রানে নেই ৯ উইকেট! ৬৫ রানের মাথায় শেষ ৮ উইকেট হারায় গতবারের চ্যাম্পিয়নরা। ক্যারিয়ারে মেইডেন ৫ উইকেট শিকার করেন হার্শাল প্যাটেল।

মুম্বাইয়ের পক্ষে ক্রিস লিন সর্বোচ্চ ৩৫ বলে ৪৯ রান করেন ও সূর্যকুমার ২৩ বলে করেন ৩১ রান। ব্যাঙ্গালুরুর পক্ষে ২৭ রানে ৫ উইকেট নেন হার্শাল প্যাটেল। এটি ব্যাঙ্গালোরের হয়ে ৩য় সেরা বোলিং ফিগার। এছাড়া মুম্বাইয়ের বিপক্ষে ১৪ বছরের আইপিএল ইতিহাসে প্রথম কোনো বোলারের ৫ উইকেট শিকার।

১৬০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪৬ রানেই ওয়াশিংটন সুন্দর ও অভিষিক্ত রাজিপাতকে হারিয়ে চাপে পড়ে ব্যাঙ্গালুরু। তবে ৩য় উইকেটে বিরাট ও ম্যাক্সওয়েলের ৫২ রানের জুটি আবারো তাদেরকে ম্যাচে ফেরায়। ২৯ বলে ৩৩ রান করে কোহলি আর ২৮ বলে ৩৯ রানে ম্যাক্সওয়েল ফিরলে আবারো চাপে পড়ে ব্যাঙ্গালুরু শাহবাজ-ক্রিস্টিয়ানরাও ফেরেন দ্রতই! তবে একপ্রান্তে এবিডি ভিলিয়ার্স ঝড়ে উড়ে যায় মুম্বাই। শেষ ওভারে ডিভিলিয়ার্সের উইকেটে কিছুটা রোমাঞ্চের জন্ম দিলেও শেষ বলে ২ উইকেটের জয় পায় ব্যাঙ্গালুরু!

২৭ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন এবিডি ভিলিয়ার্স। মুম্বাইর লক্ষে বুমরাহ ২৬ রান ও জেনসেন ২৮ রানে নেন ২ টি করে উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »