নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরপরই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের কিংবদন্তি সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তবে গতকাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন শচীন টেন্ডুলকার। নিজের টুইটার অ্যাকাউন্টে নিজেই এ খবর জানিয়েছেন শচীন।
নিজের টুইটারে এ খবর জানিয়েছেন লিটল মাস্টার।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় টুইটারে ভারতের সাবেক অধিনায়ক শচীন টুইটারে লিখেন,“আমি মাত্র হাসপাতাল থেকে বাসায় এসেছি এবং বিশ্রাম নিতে ও সুস্থ হয়ে উঠতে আমি আইসোলেশনে থাকব। আমার জন্য শুভকামনা জানানোর জন্য ও প্রার্থনা করার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই।”
এছাড়া হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেন,“যারা এ কঠিন পরিস্থতিতে এক বছরের বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করছেন এবং যারা আমার এত ভালো যত্ন নিয়েছেন আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।”
