১৪ কোটির প্রতিদান দিতে প্রস্তুত ম্যাক্সওয়েল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইপিএলে নাম লিখিয়েছেন ২০১৩ সালে। এরপর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়মিত মুখ বনে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।তবে ২০১৪ এবং ২০১৭ মৌসুম ছাড়া কোনো আসরেই নিজের সামর্থ্যের জানান দিতে পারেননি অজি এই অলরাউন্ডার। তারপরও নিলামে কাড়াকাড়ি বিক্রি হন চড়া দামেও।

চলতি আসরে পারিশ্রমিক আকাশছোঁয়া তাই ম্যাক্সওয়েলের ওপর প্রত্যাশাও বেশি। কিন্তু অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার জানিয়েছেন, চাপমুক্ত থেকে দলে ইতিবাচক প্রভাব রাখতে চান। সেই সঙ্গে এবারের আসরের জন্য নির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করেননি এই অলরাউন্ডার।

ঙ্গালোরের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেন,”আমি সম্ভবত লক্ষ্য ঠিক করি না। নিজেকে নিয়ে ভাবি, দলে ইতিবাচক ভূমিকা রাখতে চাই। সেটা পারফরম্যান্স দিয়ে হতে পারে, আচরণ দিয়ে হতে পারে, এমনকি ফিল্ডিং অনুশীলন দিয়েও সাহায্য করতে পারি যেন পুরো স্কোয়াডের, দল হিসেবে উন্নতি দেখা যায়।অবশ্যই আমরা টুর্নামেন্ট জিতে চাই। তবে আমি চাই, যা কিছুই করি না কেন, দলে যেন ইতিবাচক প্রভাব পড়ে। আমি তাই খুব চিন্তিত নই (পারফরম্যান্স নিয়ে)। পারফরম্যান্স আপনাআপনিই হবে।”

আরসিবি তারকাতে ঠাসা দল হলেও ম্যাক্সওয়েলের চাওয়া নানাভাবে দলে অবদান রাখা। নিজের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগাভাগি করতে চান তিনি। ভারতে এটি তার ২২তম সফর হলেও, প্রথমবারের মত আসা জেমিসনকে কন্ডিশনের সঙ্গে থিতু হতে সাহায্যও করছেন তিনি।

ম্যাক্সওয়েল আরও বলেন,”খেলাটায় আরও অনেক কিছু (পারফরম্যান্স ছাড়াও) আছে। সম্ভবত ভারতে এটা আমার ২২তম সফর। আমার যা অভিজ্ঞতা, দলে অন্যদের সাহায্য করতে পারা উচিত আমার। কাইল জেমিসনের যেমন প্রথম ভারত সফর, আমি তাই তার খাবারসহ সবকিছুতে মানিয়ে নেওয়ায় সহায়তা করতে পারি আগের অভিজ্ঞতা থেকে। সিনিয়রদের দায়িত্ব অন্যদের সাহায্য করা।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »