নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার ধাক্কা এখনো রয়েছে ক্রিকেটঙ্গানে যে কারণে কোন সিরিজের আগে টানা জৈব সুরক্ষা বলয়ে থাকতে হয় ক্রিকেটারদের। আর এই জৈব সুরক্ষার ধকল সামলে উঠতে পারছিলেন না অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। পরিবারকে সময় দিতে কদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি।
এই পেসারের বিকল্প হিসেব চেন্নাই সুপার কিংস দলে সুযোগ পেয়েছেন আরেক অজি পেসার জেসন বেহরেনডর্ফকে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএল খেলতে যাচ্ছে এই বাঁহাতি পেসার। চেন্নাই সুপার কিংস বেহরেনডর্ফকে দলে নেয়ার বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশিচত করেছে।
তারা লিখেছে,’‘স্বদেশী জশ হ্যাজেলউডের বদলি হিসেবে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জেসন বেহরেনডর্ফ খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে।’’
