নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট দলে নতুন মুখ শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং শহিদুল ইসলাম। দীর্ঘদিন পর দলে ফিরেছেন নুরুল হাসান সোহান এবং শুভাগত হোম। এছাড়া ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন আরেক পেসার খালেদ আহমেদ।
ব্যাটসম্যান হিসেবে মিডল অর্ডারে রয়েছেন ইয়াসির আলী রাব্বি। আরো রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান। অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ইনজুরি সমস্যা থাকলেও তা সেরে ওঠায় রয়েছেন স্কোয়াডে। এছাড়া ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ। সর্বশেষ কিউই সিরিজের টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া পেসার শরিফুল ইসলাম ও রয়েছেন এই টেস্টের প্রাথমিক দলে।
বাংলাদেশ টেস্ট দলঃ
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ, নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম এবং শুভাগত হোম।
