নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আমাকে অন্য যে কোন সময়ের থেকে তরুণ লাগছে- ডি ভিলিয়ার্স
বয়সটা আহামরি না হলেও তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেনন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। বর্তমানে তার বয়স ৩৭ তবে এখনো খেলে চলেছেন আইপিএল সহ বিশ্বের সকল ফ্র্যাঞ্চাইজি লিগ।
গেল বারের ন্যায় এবারো রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন তিনি। সেখানেই জানিয়েছেন বর্তমানে বয়স ৩৭ হলেও অন্য যে কোন সময়ের চেয়ে নিজেকে বেশি ফিট এবং তরুণ মনে হচ্ছে ডি ভিলিয়ার্সের।
বেঙ্গালুরুকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন,”আমার বেশ কয়েকটি প্রশিক্ষণ সেশন ছিল, প্রচুর ফিটনেসের কাজ ছিল, প্রচুর জিমের কাজ ছিল। আমি নিজেকে প্রস্তুত মনে করছি এবং আমাকে যে কোন সময়ের চেয়ে অনেক তরুণ মনে হচ্ছে।”
এবারের আইপিএল ডি ভিলিয়ার্সের ১০তম আইপিএল সিজন। বেঙ্গালুরুর সঙ্গে কয়েকবছর ধরেই আছেন তিনি। অথচ দলটিকে শিরোপা জেতাতে পারেননি। তাই এ বছরটা কাজে লাগাতে চান ডি ভিলিয়ার্স।
তিনি বলেন,”এখানে থাকা খুব উপভোগ্য। আরসিবি ছেলেদের সাথে আর একটি আইপিএল খেলতে পেরে আমি খুব উচ্ছ্বসিত এবং এই বছর খুব মজা করতে যাচ্ছি। এখন মাঠে নামার জন্য মুখিয়ে আছি।”
