নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের সাবেক সফলতম বোলার অনিল কুম্বলের টেস্টে ৬১৯ উইকেট রয়েছে পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে তার সংগ্রহ ৩৩৭ উইকেট। সবমিলিয়ে ৯৫৬ উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার উপরে রয়েছেন কিংবদন্তি এই স্পিনার। তবে কুম্বলেকে ছাড়িয়ে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান মোহাম্মদ সিরাজ।
২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়ে সিরাজর। এরপর ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হলেও এরপর আর খেলতে দেখা যায়নি তাকে। তবে গেল বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এখন পর্যন্ত ভারতের হয়ে ৫টি টেস্ট, একটি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চেন্নাইয়ের এই পেসার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবারের মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরুর হয়ে খেলবেন ২৭ বছর বয়সি এই পেসার। চলতি আসরে শিরোপার মিশনে নামার আগে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন সিরাজ। যেখানে তিনি জানিয়েছন, ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান। সেই সঙ্গে জাতীয় দলের হয়ে ভালো করার পেছনে সতীর্থ জসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মাকে কৃতিত্ব দেন তিনি।
এক ভিডিও বার্তায় সিরাজ বলেন,”বুমরাহ সবসময় আমার পাশে থেকেছে আর উৎসাহ দিয়ে গিয়েছে। ও (বুমরাহ) সবসময় বলে বেশি কিছু করতে যাওয়ার দরকার নেই। প্রথমিক ব্যাপারগুলো ঠিক রাখা জরুরি। এটা আমায় দারুণ সাহায্য করেছে।’’
তিনি আরও বলেন,’‘ইশান্ত ১০০টির বেশি টেস্ট খেলেছে। আমি ওর সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। একসঙ্গে ড্রেসিং রুম ব্যবহার করতে পেরেছি। এটা বড় ব্যাপার। আমার স্বপ্ন ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট পাওয়া। যখনই সুযোগ পাবো তখনই কঠোর পরিশ্রম করবো।’’
সিরাজ আরো বলেন,”গেলবছর আমি বল করতে গিয়ে আত্মবিশ্বাসের অভাববোধ করতে থাকি। একটা মাত্র স্টাম্পকে লক্ষ্য করে বল করে যাওয়ায় আসতে আসতে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করি। এরপর বিপক্ষে ভোলো বল করায় পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পাই।”
