হাফিজের দেওয়া উপহারে ফখরের স্বপ্নের সিরিজ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে চোখ ধাধানো পারফর্ম করেছেন ওপেনার ফখর জামান। তিন ম্যাচে ২ সেঞ্চুরির ফলে ৩০২ রান করে পাকিস্তানের সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন তিনি। তবে স্বপ্নের মতো কাটানো সিরিজে নিজের ব্যাট দিয়ে খেলেননি তিনি, খেলেছেন উপহার পাওয়া ব্যাট দিয়ে।

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে যে ব্যাটটি দিয়ে ফখর খেলেছেন সেটা মূলত আরেক ক্রিকেটার তারই সতীর্থ মোহাম্মদ হাফিজের ব্যাট। যদিও এই ব্যাটটি ফখরকে উপহার দিয়েছিলেন হাফিজ। সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর বিষয়টি খোলাসা করেছেন তিনি নিজেই।

দারুণ এক সিরিজে পার করার পরও হাফিজকে ভুলেননি ফখর। সিরিজে শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হাফিজের ব্যাট উপহার দেয়া নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে তিনি জানিয়েছেন, হাফিজ তাকে সবসময় সাপোর্ট করে। এ ছাড়া তরুণ ক্রিকেটারদের কিভাবে সাপোর্ট করতে সেটা হাফিজকে দেখে শেখার কথা বলেছেন তিনি।

এ প্রসঙ্গে ফখর বলেন,”সিরিজ চলাকালীন আমি যে ব্যাটটি দিয়ে খেলেছি সেটা মোহাম্মদ (হাফিজ) ভাই উপহার দিয়েছিল। সে সবসময় আমাকে সমর্থন করেছে এবং প্রত্যেক সিনিয়র ক্রিকেটারকে শেখা উচিত যে তরুণদের কিভাবে সমর্থন দেবেন। সে পিএসএল চলাকালীনও আমাকে সমর্থন দিয়েছে এবং দিকনির্দেশনা দিয়েছে।’’

প্রোটিয়াদের বিপক্ষে এমন পারফরম্যান্সের ফলস্বরূপ হিসেবে ওয়ানডেতে আইসিসির ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তাঁর। ৭ ধাপ এগিয়ে ১২তম স্থানে ওঠে এসেছেন পাকিস্তানের বাঁহাতি এই ওপেনার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »