নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার থাকছেন না ইনজুরির কারণে। যে কারণে নতুন অধিনায়ক হিসেবে নাম লেখাতে যাচ্ছেন ঋষভ পান্ত। এবারই প্রথমবারের মতো আইপিএলে অধিনায়ক হিসেবে দেখা যাবে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।
অধিনায়ক হিসেবে পান্তের উপর বেশ উচ্ছ্বসিত দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক এই অধিনায়কের বিশ্বাস এই দায়িত্ব আরও আত্মবিশ্বাসী করে তুলবে পান্তকে। শিরোপার মিশনে নামার আগে দলটির নতুন অধিনায়ককে পন্টিং বলেছেন, পান্ত এটা তোমার দল।
এক ভিডিও বার্তায় পন্টিং বলেন,”প্রথম বছর আমি যখন এখানে আসলাম তখন আমরা তলানিতে থেকে করেছিলাম। দুই বছর আগে তৃতীয় আর গেল বছর দুইয়ে থেকে শেষ করেছিলাম। আগের থেকে এবারের দিল্লি দলটা অন্যরকম। এটার কারণ তোমাদের এই ফ্র্যাঞ্চাইজি দলে নিয়েছে। এটার আমার কারণে নয়, কোচের জন্যও নয়। এটা কেবল তোমার জন্য। এটা তোমার তোমার দল, এখন থেকে এটা তোমার। নতুন অধিনায়ক ঋষভ, এটা তোমার দল।’’
গেলবারের দলটির থেকে এবারের দিল্লি একেবার আলাদা। এর ফলে এই অজি কোচ বিশ্বাস করেন, এবারের মৌসুমে শিরোপ জিতবে দিল্লি।
পন্টিং বলেন,’‘আমি মনে করি, আমরা এবার আইপিএল জিতবো। এটা পরিষ্কার। গত কয়েক মৌসুমের রেকর্ডও এ কথাই বলবে। এটা (শিরোপা) জিততেই খেলোয়াড়রা এসেছে, আমিও এখানে এ কারণেই আছি। আমাদের আজকেও কথা হয়েছে এবং সবাই জেতার কথাই বলেছে বারবার।’’
তিনি আরও বলেন,’‘সবার কথা একটাই, গতবারের চেয়ে এক ধাপ ওপরে যেতে হবে এবার। তবে এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো, গতবারের চেয়ে এবারের দলটা বেশ আলাদা। এখন গতবছর যা হয়েছে সেটা গুরুত্ব রাখে না, আমাদেরকে এ বছর করে দেখাতে হবে। যাতে আমরা কোয়ালিফাই করার মতো যথেষ্ঠ ম্যাচ জিতি এবং পরে ফাইনাল জিততে পারি।”
