নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেলো নিউজিল্যান্ড সফরে গিয়ে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। আর সেই চোটের কারণে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের একটিতেও খেলতে পারেননি তিনি। তবে বর্তমানে সেই চোট থেকে ভালো হওয়ার পথে রয়েছেন মুশফিক। নিয়মিত করেছেন অনুশীলনও।
দুই টেস্ট ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার সেই সফরের জন্য ঐচ্ছিক অনুশীলন করেন ক্রিকেটাররা। সেখানে ছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, তাইজুল ইসলাম, সাইফ হাসান, সাদমান ইসলাম , তাসকিন আহমেদ, মুশফিকুর রহিমসহ কয়েকজন। দুপুরে ক্রিকেটারদের সঙ্গে যোগ দেন বোলিং কোচ ওটিস গিভসন, ব্যাটিং কোচ লুইস।
গতকাল দেড় ঘণ্টা অনুশীলনে করেছেন মুশফিক। অনুশীলনের সময় হাতে আবার খানিকটা ব্যথা পেয়েছিলেন। তবে তা গুরুতর কিছু নয়, মুশফিক অনুশীলন চালিয়ে গিয়েছেন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকেটারদের ইনজুরি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন,“মুশফিক আজ অনুশীলন করেছে। ওর আবস্থা আগের চেয়ে ভালো। নিশ্চিত করতে পারি শ্রীলঙ্কা সফরে যেতে তার কোন সমস্যা হবে না।”
এর আগে চোট পেয়ে টি-২০ সিরিজ খেলতে পারেননি পেসার হাসান মাহমুদ। পিঠের চোটের কারণে টি-২০ সিরিজ না খেলেই অধিনায়ক তামিম ইকবালের সাথে দেশে ফিরেছিলেন হাসান মাহমুদ। চোটের কারণে শেষ ম্যাচ খেলেননি রিয়াদও। দেবাশীষ চৌধুরী জানিয়েছেন তাদের অবস্থাও উন্নতির দিকে।
তিনি বলেন,“ওদিকে মাহমুদউল্লাহ ও হাসানকে আজই ফিজিও পর্যবেক্ষন করেছে। তাদের অবস্থা উন্নতির দিকে। তবে দলে থাকবেন কিনা ওটা বিসিবির সিদ্ধান্ত।”
