বাংলাদেশ নারী ইমার্জিং দলের সিরিজ জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলকে ৬ উইকেটে হারিয়ে ৩-০ তে সিরিজ জিতে নিলো বাংলাদেশ নারী ইমার্জিং দল। রিতু-রাবেয়া-নাহিদার বোলিংয়ে মাত্র ৯২ রানেই গুড়িয়ে যায় সফরকারীদের ইনিংস! জবাবে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যমাত্রা টপকে যায় বাংলাদেশ নারীরা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনার স্টেইনের ১৯ ছাড়া রিতু-রাবেয়া আর নাহিদাদের বোলিংয়ের সামনে দাড়াতে পারেনি কেউই। শুরু থেকেই একে একে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। শেষ দিকে এন্ড্রুস ১৮ রান করলেও কেউই ভীত গড়তে না পারায় শেষ পর্যন্ত মাত্র ৯২ রানেই গুড়িয়ে যায় প্রোটিয়ারা।

দলের পক্ষে স্টেইন ১৯ ও এন্ড্রুস ২য় সর্বোচ্চ ১৮ রান করেন। টাইগার নারীদের পক্ষে রিতু ১৬, রাবেয়া ১৫ ও নাহিদা ২৫ রানে প্রত্যেকে নেন তিনটি করে উইকেট!

জবাবে সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিংয়ে মুর্শিদা করেন ৪৬ রান। যদিও একপ্রান্তে দ্রুত কয়েক উইকেট পড়ে, তবুও লক্ষ্যমাত্রা সহজ হওয়ায় চাপে পড়েনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত মুর্শিদার ৪৬ আর ফারজানার ১৬ রানে ভর করে ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার নারীদের জাহাজ।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল: ৯২/১০ (ওভার: ৩৩.৩; স্টেইন- ১৯, ডার্কসেন- ২, শানগেস- ১১, টুনিক্লিফ- ০, অ্যানেকে- ৩০) (রিতু মনি- ৭.৩-১-১৬-৩, রাবেয়া- ৪-০-১৫-৩, নাহিদা- ১০-৩-২৫-৩)

বাংলাদেশ ইমার্জিং নারী দল: ৯৩/৪ (ওভার: ২৮; মুর্শিদা- ৪৬, শামীমা- ৩, নিগার- ১৩, ফারজানা- ১৬, রুমানা- ২*, লতা- ৬*) (অ্যান্ডুস- ৮-৩-২৩-১, উইন্সটার- ৫-০-১৭-১)

ফলাফল: বাংলাদেশ ইমার্জিং নারী দল ৬ উইকেটে জয়ী

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »