মুম্বাইয়ের হাতে শিরোপা দেখছেন ভন!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের পর্দা উঠবে আগামীকাল। তবে আসন্ন এবারের আইপিএল মাঠে গড়ানোর আগেই শিরোপা জয়ীদের নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ইংল্যান্ডের সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।

বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা ভন মনে করেন, গতবারের ন্যায় এবারও শিরোপা জিতবে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল ইতিহাসে রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়ন এই দলটি। সর্বশেষ আসরেও রোহিত শর্মার দলটি বেশ দাপটের সঙ্গে শিরোপা জয় লাভ করে। সেই ধারাবাহিকতা ধরে রাখলে মুম্বাই ইন্ডিয়ান্স এবারো শিরোপা জিতবে অগ্রীম ভবিষৎ বাণীতে এমনটাই জানিয়েছেন ভন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভন লেখেন,”এবারের আইপিএল নিয়ে আমার অগ্রীম ভবিষ্যদ্বাণী, মুম্বাই ইন্ডিয়ান্স এবারের শিরোপা জিতবে। তবে মুম্বাইয়ের ফর্মের উদ্ভট ঘাটতি দেখা গেলে শিরোপা জিতবে সানরাইজার্স হায়দরাবাদ।’’

সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের সময় ভারত জাতীয় দলের চেয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ভালো দল বলে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। সেবার টুইটারে ভন লিখেছিলেন,”টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ান্স ভারতের চেয়ে ভালো দল।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »