সাকিব এই যুগের সেরা অলরাউন্ডার: দীনেশ কার্তিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন আইপিএলে পুরনো দল, কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতার ঘরের ছেলেকে ঘরে ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বাসিত দলটির সহ-অধিনায়ক দীনেশ কার্তিক।

নিষেধাজ্ঞার কারণে গেল বছর আইপিএল খেলতে না পারলেও এই বছর আইপিএলের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় তার সাবেক দল কলকাতা নাইট রাইডার্স। নিলামে ঘরের ছেলে সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বাসের যেনো কমতি ছিল না কেকেআরের। এবার সেই সাকিবকে নিয়ে বাড়তি উদ্মাদনা দেখা গেল দলটির সাবেক অধিনায়ক এবং বর্তমান সহ-অধিনায়ক দীনেশ কার্তিকের মুখে।

গতকাল বুধবার ইন্সটাগ্রামে ভক্তদের প্রশ্নের উত্তর দেন দীনেশ কার্তিক। সেখানে সাকিব প্রসঙ্গ আসলে তাকে বর্তমান যুগের সেরা অলরাউন্ডারের একজন দাবি করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিনি বলেন,“অসাধারণ অলরাউন্ডার। খুব সম্ভবত বর্তমান যুগের সেরাদের একজন সাকিব।”

ইন্সটাগ্রামের পর টূইটারেও ভক্তদের প্রশ্নের জবাব দেন কার্তিক। সেখানেও একই প্রশ্ন করেছিলেন এক সমার্থক, পুরনো ক্রিকেটারদের মধ্যে কাকে দলে ফিরে পেয়ে রোমাঞ্চিত কেকেআর? কার্তিকও উত্তর দিয়ে দেন সাকিব। তিনি বলেন,“সাকিবকে দলে ফিরে পেয়ে আনন্দিত আমরা। সে আমাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় নিয়োগ ছিল (পুরনো ক্রিকেটারদের মধ্যে) । সে আগেও কেকেআরের হয়ে খেলেছে। তাই তাকে দলে ফিরে পেয়ে উচ্ছ্বাসিত আমরা।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »