প্রস্তুতি ম্যাচে বল হাতে সাকিবের বাজিমাত- 

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইপিএল এর ১৪ তম আসরে কলকাতা নাইট রাইডারস এর হয়ে খেলবেন সাকিব। সেখানে গিয়ে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে দলের সাথে রয়েছেন তিনি। আইপিএল প্রস্তুতি হিসেবে কলকাতা নাইট রাইডার্স নিজেদের মধ্যকার তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে। দ্বিতীয় ম্যাচে ভালো করতে না পারলেও তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন সাকিব আল হাসান। নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়েছেন ২টি উইকেট।

প্রস্তুতি ম্যাচে পার্পল টিম এবং গোল্ড টিমে ভাগ হয়ে খেলছেন সাকিব, মর্গানরা। গোল্ড দলের নেতৃত্বে আছেন নিতিশ রানা ও পার্পল দলের নেতৃত্বে বেন কাটিং। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গোল্ড টিমের হয়ে সুযোগ পান সাকিব। বল হাতে ২ ওভারে ১৯ রানে ছিলেন উইকেট শূন্য.। ব্যাট হাতে করেছিলেন ৭ রান।

নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় ম্যাচে অসাধারন বোলিং করেছেন সাকিব। বাঁহাতি স্পিনে বরাবরের মতোই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। ৪ ওভার বোলিং করে মাত্র ৮ রান খরচায় ২টি উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে ১ ওভার মেডেন দিয়ে পাবন নেগির উইকেট নিয়েছেন তিনি। এর আগে টিম সাইফার্টকে বোল্ড করে উইকেটের খাতা খোলেন তিনি। ম্যাচে ২ উইকেট এর পাশাপাশি ১টি রান আউটও করেছেন এই বাঁহাতি ক্রিকেটার।

গোল্ড : নিতিশ রানা (অধিনায়ক), ভেঙ্কটশ আইয়ার, করুণ নায়ার, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, কমলেশ নাগরকোটি, সুনীল নারাইন, সন্দ্বীপ ওয়ারিয়র, শিবম মাবী এবং নেট বোলাররা।

পার্পল : টিম সাইফার্ট, রাহুল ত্রিপাটি, গুরকীরাত সিং মান, শেলডন জ্যাকসন, বেন কাটিং (অধিনায়ক), পবন নেগি, হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা, বৈভব অরোরা এবং নেট বোলাররা।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »