নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ খেলছে সাউথ আফ্রিকা। অথোচো দলের ৫ তারকাকে আইপিএলে পাঠিয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড। মাশরাফি কিছুতেই এখানে বাংলাদেশের খেলোয়ারদের কল্পনা করতে পারছেন না। তার বক্তব্যে তিনি এখানে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছেন। বাংলাদেশের যদি সিরিজ থাকতো তাহলে আইপিএল খেলার জন্য খেলোয়ারদের অনুমতি দেওয়া হতো না!
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ছিল সাউথ আফ্রিকা। পিছিয়ে পরা সিরিজে দ্বিতীয় ম্যাচে জিতে সমতায় ফেরা তারা। দুই ম্যাচেই অসাধারন পারফর্ম করেছেন ডি কক, রাবাদা, এনগিডি, মিলাররা। আইপিএল খেলতে যাওয়ায় গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে নেই এই চার তারকা। তাদের একাদশে না দেখে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি মিলারদের জায়গায় বাংলাদেশের ক্রিকেটাররদের কল্পনা করতে পারছেন না।
আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এ সিরিজ। এই সিরিজ সাউথ আফ্রিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা প্রতি ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট করে নির্ধারিত রয়েছে। পাশাপাশি সিরিজের শেষ ম্যাচসিরিজ নির্ধারণী ম্যাচ। কিন্তু ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল খেলার আগে কোয়ারেন্টিনে থাকার জন্য নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটার চলে গিয়েছেন ভারতে।
এর প্রতিক্রিয়ায় নিজের ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইলে মাশরাফি লিখেন, “ডেভিড মিলার, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি ও কুইন্টন ডি কক সবাই ফর্মে আছে এবং প্রথম দুই ম্যাচেই ভালো পারর্ফম করছে আজ দেখছি সিরিজ ডিসাইড ম্যাচে নাই। কারণ বুঝলাম কোয়ারেন্টাইন পূরণ করতে হবে আইপিএল এর জন্য।’ ম্যাচের ৩০ ভাগ শেষ কিন্তু কোন আওয়াজ নাই কমেন্ট্রিতে বা অন্য কোথাও। কল্পনায় আনতে পারছিনা এরকম অবস্থায় আমাদের কেউ গেলে কি হতে পারতো! সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান আল্লাহ তোদের সহায় হোন ……”
আইপিএল এর ১৪ তম আসরে বাংলাদেশ থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে আইপিএলকে বেছে নিয়েছেন সাকিব আল হাসান। যার কারনে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন সাকিব। সেটাকে ইসু করে নানা আলোচনা – সমালোচনা হয়েছে। অবশেষে সাকিব, মোস্তাফিজ দু’জনেই ছাড়পত্র পেয়েছেন আইপিএল খেলার।
বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সিরিজ থাকলে হয়তো এই দু,জনের কাউকেই ছাড়পত্র দেওয়া হতো না, মাশরাফি হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন। সেই সাথে অনুজদের প্রতি প্রর্থনা রেখেছেন আল্লাহর কাছে।
নিউজক্রিকেট / রাসেল!
