আমি বলবো সাকিবকে খেলাও সে বাজির ঘোড়া: ইয়ান বিশপ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। দুয়ারে কড়া নাড়ছে। খেলা শুরু না হলেও এখনই কথার লড়াই শুরু হয়ে গিয়েছে। সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ইয়ান বিশপ মনে করেন কলকাতা নাইট রাইডার্সের বাজির ঘোড়া হতে পারেন সাকিব আল হাসান।

কলকাতার বিদেশি কোটা তারকা, পরীক্ষিত ও অভিজ্ঞায় মোড়ানো। এমন একটি স্কোয়াডে সাকিবের একাদশে জায়গা পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করা দোষের কিছু না। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক অনুষ্ঠানে বিশপ, গৌতম গম্ভীর, অজিত আগারকার ও ড্যানিয়েল ভেট্টোরি কলকাতার সেরা একাদশের ৪ বিদেশি বাছাই ও তার পেছনে যুক্তি দেখিয়েছেন।

বিশপ বলেন,’‘গত আসর বিবেচনা করলে আমি বলব, ইয়ন মরগান, প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। টিম সাইফার্ট একজন ব্রেকথ্রু খেলোয়াড় হতে পারে। সে দারুণ একজন ব্যাটসম্যান। ভারতীয় পেস বোলারদের ভেতর সেরা কে সেটাও খুঁজে বের করতে হবে। প্রসিধ কৃষ্ণা, কমলেশ নাগরকোটি ভালো করছে।’’

কলকাতার কৌশলগত সিদ্ধান্ত বাজির ঘোড়া কে হতে পারেন এই প্রশ্নের জবাবে বিশপ বলেন,”এখানে তিনি সাকিবকেই দেখেন। আমি বলব, সাকিবকে খেলাও। সে সত্যিই দুর্দান্ত একজন ক্রিকেটার। সে কীভাবে সেরা হয়ে উঠতে পারে তা আমরা ২০১৯ বিশ্বকাপে দেখেছি। কলকাতা সেরা চারে থেকে শেষ করবে। আমার মনে হয় তৃতীয় হতে পারে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »