ক্রিকেটারদের সুইচ অনের পরামর্শ সুজনের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সামনেই শ্রীলংকা সফর করবে বাংলাদেশ। ইতিমধ্যেই এই সিরিজের স্কোয়াড নিয়ে কাজ করছে নির্বাচক প্যানেল। লঙ্কা সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হিসাবে থাকবেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এই সফর নিয়ে বেশ ইতিবাচক খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করবে বলে বিশ্বাস করেন তিনি।

বেশ কয়েক সিরিজ ধরেই ছন্দহীন ক্রিকেট খেলছে বাংলাদেশ। দলের প্রতিটা খেলোয়ারের মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে।বর্তমান যুগে ক্রিকেট বিশ্বে বড় খেলোয়াড় হতে হলে মেন্টালি টাফ হওয়া বেশ জরুরী। যেটিতে পিছিয়ে রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। খেলোয়াড়দের এমন পারফরম্যান্স নিয়ে চিন্তা রয়েছে টিম ম্যানেজমেন্টের। তবে এটিকে কোন ইস্যূ মনে করছেন না খালেদ মাহমুদ।

তিনি মনে করিয়ে দিলেন একটি প্রবাদ- ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট।’ লঙ্কা সফরে ক্রিকেটাররা কিভাবে ভালো করতে পারেন সেটির একটি উপায় বাতলে দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। মিডিয়ার সঙ্গে আলাপকাপে তিনি বলেন,

“আমার মনে হয় এখন সুইচ অফ-অনের যুগ তো… ওই সুইচ অফ হয়ে গিয়েছে। নতুন করে সুইচ অন করতে হবে, মাথায় নিতে হবে। আমি মনে করি আপনি ট্রেনিং করেন বা না করেন, যদি মেন্টালি ফিট থাকেন, প্রস্তুতি নিতে পারেন… ব্যাসিক তো জানাই আছে। আপনি জানেন কিভাবে খেলতে হয়। সুতরাং মেন্টালি টাফ হতে হবে। শ্রীলঙ্কায় তো এর আগেও খেলেছে। কন্ডিশন কেমন হবে ছেলেরা সবাই জানে। সুতরাং ওগুলো মাথায় রাখলে আমার মনে হয় না কোন সমস্যা হবে। অফ ফর্ম তো… ফর্ম তো টেম্পোরারি। এটা আজকে নেই তো কালকে আবার ফিরে আসবে।”

বিদেশের মাটিতে বাংলাদেশ সর্বোশেষ টেস্ট সিরিজ জিতেছে ২০১৭ সালে শ্রীলংকা সিরিজে। বাংলাদেশের শততম টেস্টে শ্রীলংকার বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। পিছনের কথা ভুলে গিয়ে বড়তমান সিরিজ নিয়ে ভাবছেন সুজন।খালেদ মাহমুদ অন্তত এই দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। ইতিবাচক মনোভাব নিয়েই লঙ্কা সফরে যেতে চান খালেদ মাহমুদ।

সুজনের মতে, বাংলাদেশ অবশ্যই ভালো দল।তিনি বলেন দেশের মাটিতে আমরা আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হেরেছি । ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা জেতা ম্যাচ হেরেছি, হয়ত ছোটখাটো ভুল ছিল। চেষ্টা থাকবে সেটি কাটিয়ে উঠে শ্রীলঙ্কায় আমরা বেস্ট ক্রিকেটটা খেলতে। আমাদের এই দলটার ভালো খেলার সামর্থ্য রয়েছে। সেই হিসাব করেই যেতে হবে, সেই চিন্তা নিয়েই যেতে। ইতিবাচক মানসিকতা নিয়েই শ্রীলঙ্কায় যাব। আমরা জানি পাল্লেকেলে ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট। আমি মনে করি দল হিসেবে ভালো করবো।”

নিউজক্রিকেট / রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »