নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এখনো পর্যন্ত (আইপিএল) সবথেকে সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স। দল যেহেতু সেরা স্বাভাবিকভাবেই দলটির অধিনায়ক রোহিত শর্মার নাম আগেই আসার কথা। নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মুম্বাইকে টানা তিনটি সহ মোট পাঁচটি শিরোপা জিতিয়েছেন রোহিত। যে কারণে চলতি এই আসরে ষষ্ঠ শিরোপায় চোখ রেখেছে রোহিত এবং তার দল।
আসন্ন আইপিএলে এবারের আসরেও মুম্বাই শিরোপা জিতবে এমনটাই বিশ্বাস দলটির লেগ স্পিনার রাহুল চাহারের। একইসঙ্গে তিনি এটিও বিশ্বাস করেন যে শিরোপার ছক্কা হাকাবে অধিনায়ক রোহিত।
চলতি এবারের আসর শুরুর আগেও বেশ আত্মবিশ্বাসী চাহার। ট্রফি হাতে রোহিতের ছবি এখনই চোখে ভাসছে ২১ বছর বয়সী এই লেগ স্পিনারের। একইসঙ্গে দলও যে কতটা শক্তিশালী তা মনে করাতে ভোলেননি তিনি।
রাহুল বলেন,”আমি আত্মবিশ্বাসী যে মুম্বাই ইন্ডিয়ান্স ষষ্ঠ শিরোপা জিতবে। ছেলেরা যেভাবে পারফর্ম করছে এবং যেমন ফর্মে আছে, বিশেষ করে রোহিত ভাইয়া, হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া, ইশান কিষান ও সূর্যকুমার, দল দারুণ শক্তিশালি।”
তিনি আরো বলেন,”টানা তৃতীয় আর সবমিলিয়ে ষষ্ঠ শিরোপা জয়ে এই দলই ফেবারিট। আমি নিশ্চিত, এবার রোহিত ভাইয়া শিরোপার ছক্কা মারবেন।”
